1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : রবিবার, ৬ নভেম্বর, ২০২২
  • ৩৩৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:

ঝালকাঠিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসায় প্রতিষ্ঠানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পার্শ্ববর্তী একটি ভবনের দ্বিতীয় তলার দুই ভাড়াটিয়ার মালামালও ক্ষতিগ্রস্থ হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে জেলা শহরের কৃষ্ণকাঠি পেট্রোলপাম্প মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার দুপুর দেড়টার দিকে জামাল হোসেনের খাবারের হোটেল থেকে আগুনের সূত্রপাত হয়। এতে তার দোকানসহ পার্শ্ববর্তী আরো দু’টি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এছাড়া দোকানগুলোর পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় দুই ভাড়াটিয়ার মালামালও ক্ষতিগ্রস্থ হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু ততক্ষণে মালামালসহ দোকানগুলো ছাই হয়ে গেছে।

এ ঘটনায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন। তবে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এখানো নিশ্চিত কোনো তথ্য জানাতে পারেনি।

জেলা প্রশাসক মো: জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দিয়েছেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহারও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন