1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ডাটাবেইজের মাধ্যমে অপ-সাংবাদিকতা রোধ করা হবে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ডাটাবেইজের মাধ্যমে অপ-সাংবাদিকতা রোধ করা হবে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ডাটাবেইজের মাধ্যমে অপ-সাংবাদিকতা রোধ করা হবে-প্রেস কাউন্সিল চেয়ারম্যান

ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
  • প্রকাশিত : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ১৪৭ বার পঠিত
Spread the love
ইব্রাহিম আকতার আকাশ,ভোলা
বাংলাদেশ প্রেস কাউন্সিল চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম বলেছেন, আমরা সাংবাদিকদের জন্য ডাটাবেজ তৈরি করছি। দেশে কতজন সাংবাদিক রয়েছে এটার তালিকা প্রয়োজন। এক্ষেত্রে কারা সাংবাদিক সেটা প্রথমে তৈরি করতে হবে। সাংবাদিকদের ডাটাবেইজের মাধ্যমেই অপ-সাংবাদিকতা রোধ করা সম্ভব হবে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে ভোলা সার্কিট হাউস কনফারেন্স রুমে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের অংশগ্রহণে ’গণমাধ্যমে হলুদ সাংবাদিকতা প্রতিরোধ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রেস কাউন্সিল চেয়ারম্যান বলেন, এক্ষেত্রে সাংবাদিকদের কমপক্ষে গ্রাজুয়েট পাস হতে হবে। আর গ্রাজুয়েশন নেই অথচ সাংবাদিকতা করছেন, এমন যদি পাঁচ বছরের অভিজ্ঞতা থাকে তাকেও সাংবাদিক হিসেবে গ্রহণ করা হবে।
তিনি আরো বলেন, সাংবাদিকদের তালিকা তৈরি করা গেলে দেশে বিরাট বিপ্লব হবে। যদি আইনজীবীদের তালিকা বার কাউন্সিলে পাওয়া যায়, তাহলে সাংবাদিকদের তালিকাও প্রেস কাউন্সিলে পাওয়া যাবে। এটা প্রধানমন্ত্রীর ইচ্ছা।
বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, এই প্রেস কাউন্সিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তৈরি করেছেন। বঙ্গবন্ধু সাংবাদিকদের শ্রদ্ধা করতেন। তাই সাংবাদিকতার মান বৃদ্ধি করার জন্যই এ প্রেস কাউন্সিল গঠন করা হয়।
এ সময় প্রধান অতিথি দেশের প্রথিতযশা সৎ সাংবাদিকদের জীবনী পড়ার জন্য প্রশিক্ষণে  আগত সাংবাদিকদের উৎসাহিত করে বলেন, তাহলে আপনারা সাংবাদিকদের করণীয় সম্পর্কে জানতে পারবেন এবং জনগণ আপনাদের দ্বারা উপকৃত হবে।
বাংলাদেশ প্রেস কাউন্সিল আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক তামিম আল ইয়ামিনের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. আসাদুজ্জামান ও জেলা তথ্য অফিসার মো. নুরুল আমিন। কর্মশালায় জেলার মোট ৪৪ জন সাংবাদিক অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন