1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যান সমিতির কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যান সমিতির কমিটি গঠন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যান সমিতির কমিটি গঠন

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

ভোলার লালমোহন উপজেলার ঐতিহ্যবাহী ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যান সমিতির দ্বি-বার্ষিক কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাকসু অডিটরিয়ামে সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে এক সাধারণ সভায় কমিটির সকল সদস্যদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। কমিটিতে ২০২৪-২০২৫ সালের জন্য মো. মহিউদ্দিন মাহীকে সভাপতি, তাবিবুর রহমান সিফাত কে সিনিয়র সহ-সভাপতি এবং মানজুর রহমানকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফুয়াদ আল খতিব, মোশারফ হোসেন, মো. আবু সাইদ, মো. হাছিন বোরহান, মো. হিমেল, মো. ইয়াসিন হোসেন। যুগ্ম-সম্পাদক পদে রয়েছেন আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন মো. মুরাদ আরিয়ান, সাকিব আল হাসান, রাকিবুল ইসলাম, জাহিদ হাসান রেদওয়ান, ইয়াজ উদ্দিন শাকিল, সাংগঠনিক সম্পদক পদে রয়েছেন আবির হোসেন অপু, সহ-সাংগঠনিক সম্পাদক তাকি বিন মোহসিন, মো. তাফহিম, মো. তারেক রহমান, মো. তামজিদ, মো. সাদ্দাম সোহরাওয়ার্দী, অর্থ সম্পাদক মেহেদী আশিক প্রমুখ।

ঢাকাস্থ লালমোহন থানা ছাত্র-ছাত্রী কল্যান সমিতি ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত হয়ে ঢাকাস্থ লালমোহনের সর্বস্তরের শিক্ষার্থীদের সার্বিক কল্যানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বর্তমান নতুন কমিটির সভাপতি সম্পাদকসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান প্রতিষ্ঠাতা সভাপতি মো. শফিকুল ইসলাম।

এদিকে নতুন এই কমিটিকে অভিনন্দন জানিয়েছেন লালমোহনের ঐতিহ্যবাহী সংগঠন আব্দুল মান্নান ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন