1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
ঢাবিতে কুড়িগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি গঠন। সভাপতি- ইমন, সম্পাদক-আল আমিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news ঢাবিতে কুড়িগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি গঠন। সভাপতি- ইমন, সম্পাদক-আল আমিন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

ঢাবিতে কুড়িগ্রাম স্টুডেন্ট ওয়েলফেয়ার কমিটি গঠন। সভাপতি- ইমন, সম্পাদক-আল আমিন

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১১৯ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

প্রাচ্যের অক্সফোর্ট খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ে কুড়িগ্রাম স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন(কেএসডব্লিউএ ডি)’র কমিটি গঠন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনটির অগ্রজ ও শুভানুধ্যায়ীদের সম্মতিক্রমে একটি ১১ সদস্যদের আংশিক কমিটির অনুমোদন করা হয়েছে। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাপানিজ স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মো ইমন মিয়া সভাপতি ও দর্শন বিভাগের শিক্ষার্থী আল আমিনকে সাধারণ সম্পাদক করা হয়।

কমিটির অন্যান্য পদে সিনিয়র সহ সভাপতি আবদুল্লাহ আল মামুন, সহ সভাপতি শামদুদ্দোহা শাওন, সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক আসিফ আবদুল্লাহ,সাংগঠনিক সম্পাদক আশিক মাহমুদ, প্রচার সম্পাদক সানজিদা সুলতানা, দপ্তর সম্পাদক শামসুদ্দোহা শাকিল, সদস্য – হাসিব সোহেল,আব্দুল ওহাব ও তৌহিদ হোসাইন তুষার নির্বাচিত হয়েছেন।

নবগঠিত কেএসডব্লিউএ’র সভাপতি ইমন জানায়, উত্তরের সীমান্তঘেষা জনপদ ‘কুড়িগ্রাম’ থেকে ঢাকায় পড়তে আসা সহস্র শিক্ষার্থীর আবেগ ও ভালোবাসার প্লাটফর্ম এটি। অসহায় ও মেধাবীদের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ভর্তিতে আর্থিক সহায়তা, সহ-শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন দূর্যোগে কুড়িগ্রামে ক্ষতিগ্রস্থের পাশে দাঁড়ানোসহ ধারাবাহিক অসংখ্য কাজ করে আসছে কেএসডব্লিউএডি। আরও স্পষ্ট করে বললে কুড়িগ্রামের শিক্ষা, আর্থ-সামাজিক উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে সংগঠনটির পুরোনো ও বর্তমান সদস্যদের ভূমিকা সর্বাগ্রে।

এই সংগঠনকে শিক্ষার্থীবান্ধব করতে যা যা করনীয়, সংগঠনের সদস্যদের মতামত ও সহযোগিতার মাধ্যমে তা আমরা বাস্তবায়ন করা হবে। আমাদের সংগঠন সবসময় শিক্ষার্থীদের প্রয়োজনীয় মানসিক ও সামাজিক সমর্থন প্রদান করে আসছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

সাধারন সম্পাদক আল আমিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসা কুড়িগ্রামের শিক্ষার্থীদের আর্থিক অস্বচ্ছলতা দূরীকরণে মেধা বৃত্তি প্রদানসহ সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগীতা আমাদের মূল লক্ষ্য। অগ্রজ ও অনুজদের মেলবন্ধনের পাশাপাশি কুড়িগ্রামের ভবিষ্যৎ প্রজন্মের মেধাভিত্তিক চর্চা বাড়াতে আমরা বদ্ধ পরিকর। আগামীতেও কেএসডব্লিউএডি অতীতের ন্যায় শিক্ষার্থীদের মেধা বিকাশের মধ্যে দিয়ে কুড়িগ্রাম জেলার আর্থ সামাজিক উন্নয়ন ও যুব সমাজের নৈতিক উন্নতিতে নেতৃত্ব প্রদান করবে বলে আশা করি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন