1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি সুমন সভাপতি, নুরুন্নবী সম্পাদক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি সুমন সভাপতি, নুরুন্নবী সম্পাদক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিন প্রেসক্লাবের নতুন কমিটি সুমন সভাপতি, নুরুন্নবী সম্পাদক

রফিক সাদী
  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ২৫৬ বার পঠিত
Spread the love
ভোলার তজুমদ্দিন প্রেসক্লাবের দুই বছর মেয়াদে (২০২৩-২৪) নতুন কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিনিধি ও হোসনেআরা চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ  হেলাল উদ্দিন সুমনকে সভাপতি, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও ফারজানা চৌধুরী শাওন বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম নুরুন্নবীকে সাধারণ সম্পাদক এবং আমার সংবাদ প্রতিনিধি সেলিম রেজাকে সাংগঠনিক সম্পাদক করে ১৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
প্রেসক্লাবের বিদায়ী কমিটির সভাপতি রফিক সাদীর সভাপতিত্বে ২ জানুয়ারি সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহসভাপতি পদে মোঃ মুঈনুদ্দিন (বরিশাল সময়), ফরিদ উদ্দিন (মানবজমিন) ও মোঃ ফারুক (ঢাকা প্রতিদিন), যুগ্ম সাধারণ সম্পাদক পদে এম হালিম (সূর্যোদয়), এম এ হান্নান (আজকাল), মোঃ জিহাদ (সকালের সময়), ২ নং সাংগঠনিক সম্পাদক পদে কামাল উদ্দিন (ভোরের আলো), অর্থ সম্পাদক পদে মোঃ আক্তার হোসেন (বরিশাল বার্তা), দপ্তর সম্পাদক পদে মেহেদী হাসান মামুন (ভোলা টাইমস), ক্রীড়া ও সাহিত্য সম্পাদক পদে মোশারফ হোসেন (বরিশালের সমাচার), প্রচার সম্পাদক পদে মোঃ আরিফ হোসেন (সকালের সংবাদ), নির্বাহী সদস্য পদে মোঃ রফিক সাদী (ইত্তেফাক), সাইদুর রহমান রিপন (শাহানামা), গাজী আবদুল জলিল (আজকের ভোলা) কে মনোনীত করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন