1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে ছাত্রদল নেতার উপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে ছাত্রদল নেতার উপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে ছাত্রদল নেতার উপর হামলার বিচার দাবিতে সংবাদ সম্মেলন

রফিক সাদী
  • প্রকাশিত : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ১২৪ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিনের চাচড়া ইউনিয়ন ছাত্রদল সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেনের উপর হামলার ঘটনা বিচার দাবি করে সংবাদ সম্মেলন করেছে উপজেলা ছাত্রদল। এ ঘটনা সাখাওয়াত হোসেন বাদী হয়ে তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দাখিল করেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, গতকাল সকালে ইসলামী ব্যাংকে টাকা জমা দিতে মঙ্গল শিকদার যাওয়ার সময় চাচড়া মধ্য বাজারে আমির হোসেন ও মহিউদ্দিন মিলে শাখাওয়াতের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় কিল ঘুষিসহ  এলোপাতাড়ি মারপিট করে শাখাওয়াত এর সাথে থাকা এক লক্ষ টাকা নিয়ে যায় হামলাকারীরা। প্রত্যক্ষদর্শী হেলাল উদ্দিন ও সোহাগ জানান, মনে হয় পূর্বপরিকল্পিতভাবে এ হামলা করা হয়েছে। অতর্কিত ঘটনা ঘটিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

 

এ ঘটনার নিন্দা জানিয়ে বিচারের দাবিতে তজুমদ্দিন প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন উপজেলা ছাত্রদল সভাপতি মামুন হোসেন । এসময় বলেন, শাখাওয়াত বিএনপির নির্যাতিত কর্মী। ২০২০ সালে আওয়ামিলীগ তাকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে ২ বছর হাজতে রাখেন। যে ঘটনায় লন্ডন বসে আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান নিন্দা জানিয়েছিলেন। আমরা বিচারের মাধ্যমে সমাধান চাই।

তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আবদুস সালাম জানান, ছাত্রদল নেতার উপর হামলার বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন