1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে বাগানের কাজ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে বাগানের কাজ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে বাগানের কাজ করতে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫

রফিক সাদী
  • প্রকাশিত : রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৪ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিনে বাগানের জঙ্গল পরিষ্কার করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার সকালে মো. হাসনাইন কয়েকজন লোক নিয়ে নিজ বাগানের জঙ্গল পরিষ্কার করছিলেন। এ সময় একই এলাকার হাসানুজ্জামানের ছেলে মো. আলম ও তার স্ত্রী মরিয়ম বেগম লাঠিসোঁটা নিয়ে

হাসনাইনের ওপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। হাসনাইনের ডাক-চিৎকার শুনে তার মা ও খালারা ঘটনাস্থলে এগিয়ে এলে তাদের ওপরও হামলা চালানো হয় বলে অভিযোগ রয়েছে। পরে আত্মীয়-স্বজনরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

এ বিষয়ে অভিযুক্ত মো. আলমের বক্তব্য জানতে তার ব্যবহৃত মুঠোফোন নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, মারামারির ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন