1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তজুমদ্দিনে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃত্যু

রফিক সাদী
  • প্রকাশিত : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৩৮ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজুমদ্দিনে বিদ্যুতায়িত হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। ওই কৃষকের নাম ইউসুফ (৪৫)। সে উপজেলার চাঁদপুর ইউনিয়নের আড়ালিয়া গ্রামের সর্দার বাড়ির মৃত সুলতান আহমেদের ছেলে।
 হসপিটাল সূত্রে জানাজায়, কৃষক মোঃ ইউসুফ ৯ জানুয়ারি (সোমবার) দুপুর ১২ দিকে বাড়ির সামনের বাগানে একটি সুপারী গাছ কাটতে যায়। এসময় গাছটি পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে পড়ে যায়। বিষয়টি বুঝতে না পেরে খুঁটি থেকে গাছ টেনে ছাড়ানোর চেষ্টা করে। একপর্যায়ে সে বিদ্যুতায়িত হয়ে পড়ে। তা দেখে পাশে থাকা তার স্ত্রী ডাক চিৎকার করলে অন্যান্যরা এগিয়ে আসেন।
পরে তারা ইউসুফকে উদ্ধার করে তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতালে এসে লাশের সুরতাহাল রিপোর্ট প্রস্তুত করে ঘটনাস্থল পরিদর্শন করেন।পরে স্বজনদের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের ব্যবস্থা করা হয়।
এস আই রাজিব বড়ুয়া জানান, ঘটনাটি একটি দুর্ঘটনা। আর পরিবারের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। তবে, স্বজনদের কাছ থেকে লিখিত নিয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন