1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে জেলে অপহরণ । মুক্তিপনের টাকা আদায়ের অভিযোগে চার ডাকাত আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে জেলে অপহরণ । মুক্তিপনের টাকা আদায়ের অভিযোগে চার ডাকাত আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে জেলে অপহরণ । মুক্তিপনের টাকা আদায়ের অভিযোগে চার ডাকাত আটক

রফিক সাদী
  • প্রকাশিত : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ১৯৫ বার পঠিত
Spread the love
রফিক সাদী
ভোলার তজুমদ্দিনে জেলে অপহরণের পর বিকাশে মুক্তিপনের টাকা আদায়ের সুত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে জলদস্যু বাহিনীর ৪ সদস্যকে আটক করেন। শনিবার (১৩ জানুয়ারি)  তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক প্রেস ব্রিফিং করে এ তথ্য জানান। তজুমদ্দিন থানা সুত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারী রাত ১১টায় চরমোজাম্মেল সংলগ্ন মেঘনা নদীতে মাছ ধরারত জেলেদের ট্রলারে  হামলা চালায় মেঘনার জলদস্যু বাহিনী।
এ সময় জলদস্যুরা জেলে ট্রলারে থাকা শরীয়তপুর জেলার সখীপুর থানার তারাবুনিয়া এলাকার জেলে আঃ হাই (৫০) ও মো. ইউসুফ আলী (৪৫) নামের দুই জেলেকে অপহরণ করে নোয়াখালীর দিকে নিয়ে যায়। মোবাইল ফোনে জলদস্যুরা আড়ৎদারের নিকট ২ লক্ষ টাকা মুক্তিপন দাবী করে।
জলসদ্যুদের দাবী অনুযায়ী মুক্তিপণের ১ লক্ষ টাকা বিকাশ ও নগদের মাধ্যমে পরিশোধ করলে অপহরণকৃত জেলেদের ছেড়ে দিলে আড়তদারা যোগাযোগ করে ৭ তারিখ বিকাল ৪টায় হাতিয়া থানার তমুরউদ্দিন ঘাট হতে উদ্ধার করে তজুমদ্দিনে নিয়ে আসেন।
এ ঘটনায় শশীগঞ্জ সুইজঘাটের আড়ৎদার মোঃ সেলিম বাদী হয়ে ১০ জানুয়ারী তজুমদ্দিন থানায় অজ্ঞাতনামা ১৪/১৫ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন মামলা নং ০৩। পুলিশ তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামী লোকমান মাঝিকে সনাক্ত করে তাকে গ্রেপ্তার করলে তার স্বীকারোক্তি অনুযায়ী তজুমদ্দিন-মনপুরা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মাসুম বিল্লাহ’র নেতৃত্বে তজুমদ্দিন থানার ওসি তদন্ত শংকর তালুকদার ও এসআই মোঃ রাশেদুল ইসলাম চট্টগ্রামের পতেঙ্গা ও বন্দর থানার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান পরিচালনা করে ফোরকান বাহিনীর আরো ৩ জলদস্যুকে আটক করেন। আটককৃত জলদস্যুরা হলেন, লোকমান মাঝি (৩২), রিয়াজ (৩১), মোঃ কালাম হোসেন (৩০) ও মোঃ মিরাজ (৩০)।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ আনোয়ারুল হক প্রেস ব্রিফিংয়ে আরো জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে। দস্যুতার কাজে ব্যবহৃত একটি ট্রলার ও নগদ ৩২০০ টাকা জব্দ করা হয়।জব্দকৃত ট্রলার পুলিশের হেফাজতে রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন