1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনে স্বতন্ত্র প্রার্থীর সহধর্মিণী কর্তৃক নৌকার সমর্থককে মারপিটের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনে স্বতন্ত্র প্রার্থীর সহধর্মিণী কর্তৃক নৌকার সমর্থককে মারপিটের অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনে স্বতন্ত্র প্রার্থীর সহধর্মিণী কর্তৃক নৌকার সমর্থককে মারপিটের অভিযোগ

রফিক সাদী
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৩১১ বার পঠিত
Spread the love
রফিক সাদী
ভোলা -৩ (লালমোহন-তজুমদ্দিনে) আসনের তজুমদ্দিন উপজেলায় ঈগল প্রতিকের সতন্ত্র  প্রার্থী মোঃ জসিমউদ্দিনের স্ত্রী প্রচারণায় এসে নৌকা মার্কার সমর্থকের উপর হামলার অভিযোগ পাওয়া গেছে।
বৃহস্পতিবার  (৪ জানুয়ারী) দুপুরে চাঁদপুর ইউনিয়নের ১নাং ওয়ার্ডের মহাজন কান্দি গ্রামের  চানমিয়া বাড়িতে এ ঘটনা ঘঠে। নির্যাতনের শিকার সিরাজ (২৮) চাঁদপুর ইউনিয়নের আব্দুস শহীদ এর ছেলে।
স্থানীয়রা জানায়, বেলা ১ টার দিকে ভোলার তজুমদ্দিনের চাঁদপুর ইউনিয়নে মহাজন কান্দি গ্রামের  চানমিয়া বাড়িতে সতন্ত্র প্রার্থী মো: জসিমউদ্দিনের স্ত্রী ফরজানা  আক্তার  ঈগল এর পক্ষে ভোট চাইতে আসন। তখন ওই বাড়ীর সিরাজ ঈগলে ভোট দেওয়ার কথা  অস্বীকার করে নৌকার সমর্থক বলে জানান। এতে ক্ষিপ্ত হয়ে স্বতন্ত্র প্রার্থীর স্ত্রী ফারজানা আক্তার তার উপর চওড়া হয়ে বির্তকে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে প্রচারণায় আসা ঈগলের সমর্থকরা সিরাজ কে কিল ঘুষি সহ মারধর  করেন।পরে স্থানীয় প্রতিবেশী কবির, শাজাহান, আমেনা ও আক্তারা এসে সিরাজকে উদ্ধার করে। পরে তাকে তজুমদ্দিনের স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
পরে উন্নত চিকিৎসার জন্য সিরাজকে  ভোলা সদর  হাসপাতালে রেফার করা হয়। সংবাদ পেয়ে পুলিশ, বিজিবি ও নির্বাহী ম্যাজেস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেন।
এই ঘটনায় স্বতন্ত্র প্রার্থী মেজর অবঃ জসিমউদ্দিন  জানায়, আমার নির্বাচনী প্রতীক ঈগলের পক্ষে আমার সহধর্মিনী  ফারজানা আক্তার  ভোট চাইতে গেলে কিছু  উৎশৃঙ্খল যুবক আমার স্ত্রীকে গালমন্দ করে। তখন আমার স্ত্রী ধাক্কা দেয়।
তজুমদ্দিন  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক  জানান, নৌকার প্রার্থীর সমর্থকের উপর স্বতন্ত্র প্রার্থীর স্ত্রীর হামলার  একটি ঘটনা ঘটেছে শুনেছি। তবে  থানায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যাবস্থা নেওয়া হবে।
এদিকে আওয়ামীলীগের মনোনীত নৌকা প্রার্থী নূরনবী চৌধুরী শাওন আহত সিরাজকে হাসপাতালে দেখতে যান ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন