1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনের চরে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনের চরে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনের চরে কুকুরের কামড়ে হরিণের মৃত্যু

রফিক সাদী
  • প্রকাশিত : শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩
  • ২২৫ বার পঠিত
Spread the love

রফিক সাদী

ভোলার তজমুউদ্দিন উপজেলার বাসন ভাঙ্গা চড়ে কুকুরের আক্রমনের শিকার হয়ে হরিণের মৃত্যু হয়েছে। বন বিভাগের সদস্যরা আক্রান্ত হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনার পথে হরিণটি মারা যায়। পরে মৃত হরিণটি মাটিচাপা দেয়া হয়।
তজুমদ্দিন বন বিভাগের বিট কর্মকর্তা রোমেল হোসেন জানান, শুক্রবার বেলা একটার দিকে উপজেলার বাসন ভাঙ্গা চরের বাসিন্দাদের মাধ্যমে জানতে পানি কয়েকটি কুকুর একটি হরিণকে আক্রমণ করেছে। বন বিভাগের সদস্যরা গিয়ে হরিণটিকে উদ্ধার করে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনেন। হরিণটির ওজন প্রায় ৫০ কেজি হবে।
তজুমদ্দিন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ নাহিদুল ইসলাম জানান,হরিণের শরীরের বিভিন্ন জায়গায় কামড়ের চিহ্ন রয়েছে। তবে হরিণটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।
ভোলা বন বিভাগের বন্যপ্রাণী সংরক্ষণ কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, কুকুর দ্বারা একটি হরিণ তজুমদিনের চরে আক্রান্ত হলে তাকে চিকিৎসা দেয়ার নির্দেশনা দেয়া হয়। কিন্তু হাসপাতালে নেয়ার পথে মারা যাওয়ার সংবাদ পেয়েছি। মৃত হরিণটিকে বন বিভাগের নার্সারিতে মাটি চাপা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন