1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তজুমদ্দিনের চরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত, হাসপাতালে ভর্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তজুমদ্দিনের চরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত, হাসপাতালে ভর্তি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তজুমদ্দিনের চরে প্রতিপক্ষের হামলায় ৫ জন আহত, হাসপাতালে ভর্তি

রফিক সাদী
  • প্রকাশিত : শনিবার, ২০ এপ্রিল, ২০২৪
  • ২১০ বার পঠিত
Spread the love
রফিক সাদী
ভোলার তজুমদ্দিন উপজেলার বড় মলংচড়া ইউনিয়নের চর-রাইয়ান এ প্রতিপক্ষের বাড়িঘরে হামলা, ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত পাঁচ জন কে শুক্রবার বিকালে তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
প্রত্যক্ষদর্শী ও আহত ব্যক্তিদের সুত্রে জানাগেছে,শুক্রবার (১৯ এপ্রিল) দুপুরে বড়মলংচড়া ইউনিয়নের চর-রাইয়ানে চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুলের লোকেরা দেশীয় অস্ত্র ও লাঠি সোটা নিয়ে ২৫/৩০ মিলে প্রতিপক্ষ বাহাদুর ভূইয়ার বসতঘরে অতর্কিত হামলা চালায়। এসময় মোঃ হোসেন নামে একজন তুলে নিয়ে ব্যাপক নির্যাতন করে। কয়েকঘন্টা ব্যাপী হামলা ও মারপিটের ঘটনায় বেশ কয়েকজন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত মোঃ হোসেন (৩০), মোঃ ফরিদ (৫০), মোঃ জাহাঙ্গীর (৩২), বাহাদুর ভূইয়া(৫১), মোঃ দ্বীপু(২৬) কে তজুমদ্দিন হাসপাতালে ভর্তি করা হয়। আহত ফরিদ ও হোসেন জানান, চেয়ারম্যানের পক্ষনিয়ে সোহেল পাটওয়ারী, বাহারুল, মোঃ আলী, হারুন, তোফায়েল মাঝীসহ ২৫/৩০ মিলে এই হামলা চালায়।
বড়মলংচড়া ইউনিয়ন আওয়ামিলীগ সাধারণ সম্পাদক আঃ হাই চৌধুরী জানান, ইউনিয়নের বিরাট অংশ নদী ভাঙ্গনে বিলীন হয়ে যাওয়ায় বেশীর ভাগ মানুষ বিভিন্ন উপজেলায় পরিবার নিয়ে বসবাস করছে। এড়াছা কিছু লোক মেঘনায় জেগে উঠা নতুন চর-রাইয়ান এ বসবাস করছে। বিভিন্ন সময় যারা চেয়ারম্যানের অনিয়মের প্রতিবাদ করেছে তারাই হামলার শিকার হয়েছে।
এবিষয়ে জানতে বড় মলংচড়া ইউনিয়ন চেয়ারম্যান নুরনবী শিকদার বাবুলের ব্যবহৃত দুটি মোবাইলে বার বার কল দিলেও বন্ধ পাওয়া যায়।
তজুমদ্দিন থানা অফিসার ইনচার্জ আনোয়ারুল হক বলেন, মলংচড়া ইউনিয়নে মারপিটের ঘটনা শুনেছি, অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন