1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লৌহজংয়ে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লৌহজংয়ে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

তিন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে লৌহজংয়ে মানববন্ধন

লিটন মাহমুদ,  মুন্সীগঞ্জ 
  • প্রকাশিত : শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৭৪ বার পঠিত
Spread the love

লিটন মাহমুদ,  মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ৩ জন সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় দিকে হলদিয়া বাজারে অবস্থিত বিক্রমপুর প্রেসক্লাবের সামনে লৌহজং সাংবাদিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দৈনিক নিরপেক্ষ পত্রিকার ও দৈনিক সভ্যতার আলো পত্রিকার লৌহজং প্রতিনিধি শহিদুল ইসলাম সুরুজ পেশাগত দায়িত্ব পালনে সম্প্রতি সাতঘড়িয়া গ্রামে জনতার হাতে আটককৃত ২ জন চোরের ভিডিও ও সংবাদ সংগ্রহে যান। রাতেই গণপিটুনিতে ওই দুই চোর মারাত্মক আহত হয়। সুরুজ সকাল ৯টায় সেখানে উপস্থিত হয়ে ভিডও সংগহে করেন। পরে ওই দুই চোর মারা গেলে সাংবাদিক সুরুজকে ওই নিহত ২ চোরের হত্যা মামলায় ফাঁসিয়ে দেয়া হয়। তাকে ওই মামলায় ৬ নম্বর আসামী করা হয়। অথচ ভিডিতে সুরুজকে দেখা গেছে চোদের কেউ জেনো মারাপিট না করে তা বলতে। কিন্তু একটি অসাধু চক্র যারা বিভিন্ন সময়ে সুরুজের নিউজের দ্বারা মাদক ব্যবসাসহ বিভিন্ন অপর্কের কথা ফাঁস হয়ে যায়, তারাই তাকে এই হত্যা মামলায় ফাঁসিয়েছে বলে বানববন্ধনে অংশগ্রহনকারী সাংবাদিকরা দাবী করেন। এমনকি ওই রাতে পুলিশের সাথে যোগাযোগ করা হলেও তারা রাতে ঘটনাস্থলে পৌছেনি বলে জানা যায়। যদি সঠিক সময়ে পুলিশ ঘটনাস্থলে পৌছতো তবে ওই দুই চোর হয়তো মারা যেতোনা।

এদিকে মুন্সীগঞ্জের এনটিভি প্রতিনিধি ও স্থানীয় দৈনিক মুন্সীগঞ্জর সময় পত্রিকার সম্পাদক মইনুদ্দিন আহম্মেদ সুমন ও দৈনিক বাংলাদেশ প্রতিনিধি প্রত্রিকার মুন্সীগঞ্জ প্রতিনিধি আবু সাঈদ দেওয়ান সৌরভ-এর বিরুদ্ধে মিথ্যা মামলা করায় মানবববন্ধন থেকে এই মামলা প্রত্যাহারের দাবী ও তীব্র প্রতিবাদ জানানো হয়। মুন্সীগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ে ষ্টেনোগ্রাফার মিজানুর রহানের বিরুদ্ধে ঘুষ গ্রহনের ভিডিওসহ সংবাদ প্রকাশ করলে মিজানুর রহমান তাদের বিরুদ্ধে আদালতে একটি মিথ্যা মামলা দায়ের করে।

এসকল মিথ্যা ও বানোয়াট মামলা প্রত্যাহার ও সাংবাদিকদের এভাবে মিথ্যা মামলা দিয়ে হয়রানি না করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন, বিক্রমপুর প্রেসক্লাবের সভাপতি মো. মাসুদ খান, সাবেক সাধারণ সম্পাদক শেখ সাইদুর রহমান টুটুল, লৌহজং প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান ঝিলু, লৌহজং উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু নাসের খান লিমন, লৌহজং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মানিক মিয়া, উপজেলা প্রেসক্লাবে সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিব, বিক্রমপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক কাজী আরিফ, সাংবাদিক সোহেল রানা, মো. স্বপন, মো. জাহিদ হাসান, মো. সুবিন, আবু বক্কর সিদ্দিক, আব্দুর রাজ্জাক হোসেন সুমন, শেখ মো. রাকিব, শেখ মো. কাওছার, নবীন হোসেন ও পিংকি রহমান প্রমূখ। এছাড়া সাংবাদিক সুরুজের স্ত্রী ছাড়াও কিছু সংখ্যক এলাকাবসী মানবন্ধনে অংশ গ্রহন করেন।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন