1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
তেঁতুলিয়ার ভাঙ্গন রোধে ও বেরিবাঁধ নির্মাণের দাবিতে মিডিয়া আউটলেট কর্মসূচি পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news তেঁতুলিয়ার ভাঙ্গন রোধে ও বেরিবাঁধ নির্মাণের দাবিতে মিডিয়া আউটলেট কর্মসূচি পালিত - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

তেঁতুলিয়ার ভাঙ্গন রোধে ও বেরিবাঁধ নির্মাণের দাবিতে মিডিয়া আউটলেট কর্মসূচি পালিত

তৌহিদ হোসেন উজ্জ্বল , বাউফল 
  • প্রকাশিত : রবিবার, ১৮ মে, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
Spread the love
তৌহিদ হোসেন উজ্জ্বল ,বাউফল 
পটুয়াখালীর বাউফলে তেঁতুলিয়া নদীর অব্যহত ভাঙ্গনরোধে বেরিবাঁধ নির্মাণর দাবিতে গণ পরিদর্শন ও মিডিয়া আউটলেট কর্মসূচি পালিত হয়েছে। আজ রোববার (১৮ মে) সকাল সাড়ে ১০টার দিকে নদীর ভাঙন কবলিত উপজেলার নাজিরপুর ইউনিয়নের নিমদী, ধানদী ও বড়ডালিমা এলাকায় গণ পরিদর্শনের মাধ্যমে ভূক্তভোগি পরিবারের দুর্দশা তুলে ধরতে স্থানীয় লোকজন এই কর্মসূচি পালন করেন।
গণ পরিদর্শন ও মিডিয়া আউটলেট চলাকালে নিমদী লঞ্চঘাট পয়েন্টে ভূক্তভোগি পরিবারের কয়েকশ’ মানুষের উপস্থিতিতে বিশিষ্ট ব্যাবসায়ি মো. আতিকুল ইসলাম নজরুল, জামায়াত নেতা মু. মুজাহিদুল ইসলাম, সাংবাদিক এবিএম মিজানুর রহমান প্রমূখ বক্তৃতা করেন।
স্থানীয় লোকজন ও বক্তারা জানায়, সত্তর দশক থেকে তেতুঁলিয়ার অব্যহত ভাঙ্গনে বিলীন হয়েছে ঐতিহাসিক গঞ্জ আবে আবদুল্লাহর হাট, ভাওয়াল রাজার বংশউদ্বুত কচুয়ার জমিদার বাড়ি, নিমদী সরকারি প্রাইমারি স্কুলসহ বহু সামাজিক প্রতিষ্ঠান, শত শত ঘরবাড়ি ও হাজার হাজার একর কৃষি জমি। পাল্টে যাচ্ছে বাউফলের মানচিত্র। ভাঙ্গনের কবলে হাজারো পরিবারের লোকজন ভূমিহীন হয়েছে ও পেশা হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। ভয়াবহ ঝুঁকিতে রয়েছে স্কুল, মাদ্রাসা, স্বাস্থ্যকমপ্লেক্স, মজজিদ, হাটবাজারসহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান। পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি মানববিপর্যয় চলছে ভাঙ্গনকবলিদের। স্বাধীনতা পরবর্তী সময়ে নদী ভাঙনের এ বিপর্যয় ঠেকাতে কোন টেকসই উদ্দ্যেগ নেওয়া হয়নি। ২০১৪ সালে পানি সম্পদ মন্ত্রনালয় ও পানিউন্নয় বোর্ডের উর্ধ্বতন লোকজন ও প্রশাসনের উর্ধ্বতন লোকজন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে এসে প্রকল্প গ্রহণ ও ক্ষতিগ্রস্থ্যদের পুনর্বাসনের আস্বাস দিলেও আজ পর্যন্ত উল্লেখযোগ্য স্থায়ী কোন পদক্ষেপ নেওয়া হয়নি। নীতিনির্ধারকদের মাধ্যমে পানি উন্নয়ন বোর্ডের সমীক্ষা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপে টেকসই প্রকল্প গ্রহনের দাবি ভূক্তভোগিদের।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন