1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে অভিযান চালিয়ে ১ হাজার ৬১০ পিস ইয়াবাসহ যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে অভিযান চালিয়ে ১ হাজার ৬১০ পিস ইয়াবাসহ যুবক আটক - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কলাপাড়ায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গুলিবিদ্ধসহ ৪জন আহত হার্টের রোগে আক্রান্ত শিশু শাকিব বাঁচাতে চায় কলাপাড়ায় সংবাদ সম্মেলনে ইমরানের অভিযোগ: বিরোধপূর্ণ জমি নিয়ে ‘অপপ্রচার’ বন্ধের দাবি ১৫ আগস্টকে সামনে রেখে বাউফলে মিছিলের ভিডিও, ফেসবুকে তোলপাড় কুঞ্জেরহাট ইসলামী একাডেমির এসএসসি পরীক্ষায় শতভাগ পাস লালমোহনে পদ্মা ডায়াগনস্টিক সেন্টার এন্ড ডক্টরস চেম্বারের উদ্বোধন দুমকিতে হাসপাতালে আনসার-ওষুধ প্রতিনিধির হাতাহাতি দুমকিতে অভিযান চালিয়ে ১ হাজার ৬১০ পিস ইয়াবাসহ যুবক আটক কলাপাড়ায় সামুদ্রিক প্রতিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা ও দায়িত্ব বিষয়ক কর্মশালা কীর্তনখোলা নদীর দুই তীর বিসিসির আওতায় পর্যটন নগরী করার প্রস্তাব এনসিপি নেতা আনোয়ারের

দুমকিতে অভিযান চালিয়ে ১ হাজার ৬১০ পিস ইয়াবাসহ যুবক আটক

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ২৩ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর দুমকিতে লেবুখালী পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ১ হাজার ৬১০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৩৫ হাজার টাকাসহ এক যুবককে আটক করা হয়েছে।

রোববার (৯ আগস্ট) রাত পৌনে ১২টার দিকে দুমকি থানার এএসআই আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে টোলপ্লাজার সামনে ডিউটি পালনকালে সন্দেহভাজন হিসেবে মোস্তাফিজুর রহমান (৩২) নামে ওই যুবককে থামিয়ে তল্লাশি চালান। তল্লাশির একপর্যায়ে তার হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ উদ্ধার করা হয়।

আটক মোস্তাফিজুর রহমান শরীয়তপুর জেলার নড়িয়া থানার কালিকাপ্রসাদ এলাকার বাসিন্দা। তার পিতা মৃত গিয়াস উদ্দিন আকন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট জোরদার করা হয়েছিল। সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে তাকে থামানো হলে তার সঙ্গে থাকা ব্যাগ ও শরীর তল্লাশি করে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্থানীয়রা জানান, পায়রা সেতু টোলপ্লাজা এলাকায় নিয়মিত পুলিশি তৎপরতা বাড়ায় মাদক পরিবহন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। তবে মাদককারবারিদের তৎপরতা পুরোপুরি বন্ধ করতে আরও কঠোর নজরদারির দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন