1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে ছাত্রদল আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে ছাত্রদল আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে ছাত্রদল আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি॥
পটুয়াখালীর দুমকিতে উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ারের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহ।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলা শহরের গ্রামীণ ব্যাংক সড়কস্থ বিএনপি কার্যালয় থেকে দুই শতাধিক নেতাকর্মীর অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সাইফুল আলম মৃধা, যুবদলের আহবায়ক জসিম উদ্দিন হাওলাদার, যুগ্ম আহবায়ক জাকির হোসেন হাওলাদার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈয়দ ওহিদুল হক, সদস্য সচিব মো: মাসুদ আলম মৃধা, শ্রমিক দলের সদস্য সচিব মো: ফারুক আলম, কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর হোসেন, তাতী দলের আহবায়ক মাসুদ সর্দার, জনতা কলেজ ছাত্রদলের আহবায়ক মো: আরিফ হোসেন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো: সুমন শরীফসহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে হুঁশিয়ারি দেন, অন্যথায় লাগাতার কর্মসূচির ঘোষণা দেন।
উল্লেখ্য, মুরাদিয়া আজিজ আহম্মেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের কমিটি গঠনকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর ও চারজন নেতার পদত্যাগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) জেলা ছাত্রদল চাকলাদার গোলাম সরোয়ারকে বহিষ্কার করে।
#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন