1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে ছাত্রাবসে হামলার প্রতিবাদে ছাত্রবিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে ছাত্রাবসে হামলার প্রতিবাদে ছাত্রবিক্ষোভ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে ছাত্রাবসে হামলার প্রতিবাদে ছাত্রবিক্ষোভ

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:
  • প্রকাশিত : সোমবার, ২০ জানুয়ারী, ২০২৫
  • ২১৭ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি:

পটুয়াখালীর ঐতিহ্যবাহী পাংগাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় কতিপয় প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতের অনুপ্রবেশ ছাত্রাবাস ভাংচুর, সাধারণ শিক্ষার্থীদের ভীতি প্রদর্শণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসুচি পালন করছেন সাধারন শিক্ষার্থীরা।

সোমবার (২০ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় উপজেলার পাঙ্গাশিয়া নেছারিয়া কামিল মাদ্রাসায় অধ্যায়নরত সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে ক্যাম্পাসে এ প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, আলিম ১ম বর্ষের শিক্ষার্থী মো: জাবের হোসাইন, ২য় বর্ষের মো: রবিউল ইসলাম, ও মো: রেজাউল ইসলাম প্রমূখ। বক্তারা বলেন, গত রবিবার সকালে নাঈম বিশ্বাস, সিরাজুল ইসলামের নেতৃত্বে কতিপয় সাবেক শিক্ষার্থী ও বহিরাগত লোকজন মাদ্রাসায় প্রবেশমুখে দাড়িয়ে থেকে শিক্ষার্থীদের মাদ্রসায় ঢুকতে বাধা দেয়। ছাত্রাবাসের শিক্ষার্থীরা শ্রেণী কক্ষে গেলে তাদেরকে জোরপূর্বক বের করে দেয় এবং শিক্ষকদের সাথে অশোভন অচরণ করে। এতে শিক্ষার্থীরা ভীত সন্ত্রস্ত হয়ে পরে। এখনও তারা শিক্ষার্থীদের ভীতি দেখাচ্ছে, ক্যাম্পাস থেকে চলে যেতে হুমকি দিচ্ছে। এতে মাদ্রাসায় শিক্ষার পরিবেশ বিনস্ট হয়েছে। বহিরাগতের অনুপ্রবেশ রোধ ও শিক্ষার সুষ্ঠ পরিবেশ রক্ষার দাবিতে সাধারন শিক্ষার্থীদের পক্ষ থেকে মাদ্রাসার অধ্যক্ষ, ইউএনও জেলা প্রাশাসক এবং গভর্ণিং বড়ির সভাপতি বরাবর স্মারক লিপিও পেশ করার ঘোষনা দেয়।

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো: ওসমান শামীম বলেন, অসত উদ্দেশ্যে কতিপয় সাবেক শিক্ষার্থী ও বহিরাগত লোকজন তথাকথিত সমন্বক সেজে ভিত্তিহীন অভিযোগে মাদ্রাসায় হট্টগোল বাধানোর অপচেষ্টা করছে। তারই অংশ হিসেবে রবিবার তারা বিনানুমতিতে মাদ্রাসায় ঢুকে শিক্ষার্থীদের ভয়ভীতি দেখিয়ে ক্লাশ থেকে বের করে দেয় এবং হোস্টেলে তান্ডব চালিয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহি অফিসার ও গভর্ণিংবডিকে অবহিত করেছি।

উল্লেখ গত রবিবার বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের ব্যানারে মাদ্রাসার নতুন গভর্নিং বডি গঠনে স্বচ্ছতা ও অধ্যক্ষের আর্থিক অনিয়মের অভিযোগ তুলে মাদ্রাসার সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি দিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন