1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে জমি বিরোধে বসতঘর ভাঙচুর দেখিয়ে মিথ্যা মামলার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে জমি বিরোধে বসতঘর ভাঙচুর দেখিয়ে মিথ্যা মামলার অভিযোগ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে জমি বিরোধে বসতঘর ভাঙচুর দেখিয়ে মিথ্যা মামলার অভিযোগ

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ উঠেছে। উপজেলার লেবুখালী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা আবু হানিফ হাওলাদার দাবি করেছেন প্রতিপক্ষ নিজেরাই বসতঘরের বেড়া, দরজা-জানালা খুলে ফেললেও দায় চাপানো হয়েছে তার পরিবারের ওপর।
তিনি অভিযোগ করেন, নুরুল ইসলাম তালুকদারের স্ত্রী রাহিমা বেগম পূর্ব শত্রুতার জেরে তাদের ওপর চাপ সৃষ্টি করতে পরিকল্পিতভাবে ভাঙচুরের নাটক সাজিয়ে থানায় অভিযোগ দিয়েছেন। তার ভাষ্য, কোনো মারধর বা হামলার ঘটনাই ঘটেনি; বরং জমি নিয়ে পূর্বের বিরোধ নতুন করে উস্কে দিতে তাদের হয়রানি করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কেউ জানিয়েছেন, দুই পক্ষের মধ্যে জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে উত্তেজনা চলছে, যা মাঝে মধ্যেই বিরোধে রূপ নেয়।

আবু হানিফ বলেন, আমরা কোনো ধরনের মারধর করিনি। নিজেদেরই ঘরের দরজা-জানালা খুলে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়েছে। এতে আমাদের পরিবার চরম মানসিক চাপে আছে।
অন্যদিকে, রাহিমা বেগম দাবি করেছেন, তিনি হানিফদের হামলার শিকার হয়েছেন এবং প্রয়োজনীয় আইনি সহায়তা চাইতে বাধ্য হয়েছেন।

এ বিষয়ে দুমকি থানার কর্মকর্তারা জানান, অভিযোগ তদন্ত করে সত্যতা যাচাই করা হবে। উভয় পক্ষকে আইনের প্রতি সম্মান রেখে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। তদন্তে দোষী প্রমাণিত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন