1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার, ১২ পিস ইয়াবা উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার, ১২ পিস ইয়াবা উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে পৃথক অভিযানে তিন মাদক কারবারি গ্রেফতার, ১২ পিস ইয়াবা উদ্ধার

মো দেলোয়ার হোসেন ,পটুয়াখালী
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পঠিত
Spread the love

পটুয়াখালীর দুমকিতে পৃথক অভিযানে ১২পিস ইয়াবা, নগদ টাকা ও একটি অ্যান্ড্রয়েড ফোনসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় আরও কয়েকজন সহযোগী পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে শ্রীরামপুর ইউনিয়নের পবিপ্রবি নতুন বাজার গেট এলাকায় অভিযান চালিয়ে তাজউদ্দিন খান (২৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়। তার কাছ থেকে ৭ পিস ইয়াবা, মাদক বিক্রির নগদ ২ হাজার ৬০ টাকা এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আসামি মাসুম (২৫)-এর নাম উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টায় মুরাদিয়া ইউনিয়নের চরগরবদী এলাকায় পৃথক আরেক অভিযানে আব্দুর রহমান হাওলাদার (২৪) ও সাকিব হাওলাদার (২০) নামে দুইজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় পলাতক আসামি হিসেবে পলাশ (২৬)-এর নাম উঠে এসেছে।

দুমকি থানায় পৃথক দুইটি মামলা দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন ৩ মাদক কারবারির গ্রেফতার নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে কোর্টে চালান দেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন