1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে বিএনপি নেতার মায়ের জানাজায় অংশ নিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে বিএনপি নেতার মায়ের জানাজায় অংশ নিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে বিএনপি নেতার মায়ের জানাজায় অংশ নিলেন এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩২ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধিঃ
 দুমকি উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদ হাওলাদারের মায়ের জানাজা নামাজে অংশগ্রহণ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক স্বরাষ্ট্র ও বাণিজ্যমন্ত্রী এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-১ আসনের ধানের শীষের প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের বরিশাল বিভাগীয় নির্বাচনী সমাবেশে অংশগ্রহণ শেষে মাগরিব বাদ তিনি দুমকিতে এসে জাহিদ হাওলাদারের মায়ের জানাজা নামাজে উপস্থিত হন। এ সময় তিনি মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, বুধবার ভোর রাতে দুমকি উপজেলার গ্রামীন ব্যাংক সড়কের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন মরহুম আব্দুল হক হাওলাদারের স্ত্রী মোসা হাসিনা বেগম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৮৫ বছর। তিনি বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানাজা নামাজে এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীর সঙ্গে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক মজিবুর রহমান টোটন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুমকি উপজেলায় ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মতিউর রহমান দিপু, জসিম উদ্দিন হাওলাদারসহ জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এসময় নেতৃবৃন্দ মরহুমা মোসা হাসিনা বেগমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন