1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া-মিলাদ

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫
  • ২০৬ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার স্থানীয় সাবেক ইউপি সদস্য মিনু মেম্বারের বাড়িতে আয়োজিত এ কর্মসূচিতে ওয়ার্ড বিএনপি নেতা মাহতাব উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট মহসিন উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন হাওলাদার।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মর্তুজা মোল্লা, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য মাইনুল ইসলাম সোহেল, নারী ও শিশু অধিকার ফোরামের হেলেনা বেগম ও শিরিন আক্তার মিনু।
বক্তারা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দেশবাসীর কাছে দোয়া চান। আলোচনা শেষে মিলাদ ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।#

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন