1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

দুমকিতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

দুমকি (পটুয়াখালী )প্রতিনিধিঃ
  • প্রকাশিত : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬০ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী )প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে উপজেলা প্রশাসনের উদোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

সূর্যোদয়ের পূর্বে থানা চত্তরে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় স্বাধীনতা দিবসের শুভসুচনা। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তলন, সকাল ১০ টায় স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পণ। উপজেলা চত্তরের শহিদ মিনারে পুস্পমাল্য অর্পন করেছেন দুমকি উপজেলা প্রশাসন সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা রাজনৈতিক দল এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পন করেন নির্বাহী অফিসার আবুজর মোঃ ইজাজুল হক। দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন, মুক্তিযোদ্ধাদের পক্ষে বীর মুক্তিযোদ্ধা আবদুল আজিজ হাওলাদার, এ সময় শহিদ মিনারে আরো পুস্পমাল্য অর্পন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দুমকি উপজেলা শাখা, সরকারী জনতা কলেজ, বিএম মহিলা কলেজ, ল্যুথারন হাসপাতাল সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন।

পরে জাতীয় পতাকা উত্তোলন ও কুজকাওয়াজ এর অভিবাদন গ্রহন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
সকাল ১১টায় দুমকি উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা ও বীর শহিদদের পরিবারের সদস্যদের সম্বর্ধিত করা হয়।

জাতির শান্তি ও সমৃদ্ধ কামনা করে মসজিদ মন্দির অন্যান্য উপসানালয় দোয়া ও প্রার্থনা করা হয়। হাসপাতাল ও এতিমখানায় উন্নতমানের খাবার পরিবেশন। সরকারী, আধা সরকারী, স্বায়ত্তশাসিত / বে-সরকারী প্রতিষ্ঠান সমুহে আলোকসজ্জা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন