1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দুমকী উপজেলা নির্বাচন আনারস প্রতীক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১৫১ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকী উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীক পেয়েছেন অ্যাডভোকেট মেহেদী হাসান মিজান।
রবিবার(১৩ই মে) আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপের ভোটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দিলে তিনি তাঁর প্রত্যাশিত আনারস প্রতীক পান।

জেলা রিটার্নিং কর্মকর্তা অতিরিক্ত জেলা প্রশাসক যাদব সরকার এ প্রতীক বরাদ্দ করেন। এ উপজেলায় চেয়ারম্যান পদে অন্যান্য প্রার্থীর মধ্যে মাওলানা রুহুল আমিন (ঘোড়া), হারুন অর রশীদ হাওলাদার (মোটরসাইকেল), শাহজাহান শিকদার (দোয়াতকলম) ও কাওসার আমিন হাওলাদার (কাপপ্রিস)প্রতিক। ভাইসচেয়ারম্যান এ্যাড. মাঈনুল হোসেন রুবেল(টিউবওয়েল), রেজাউল হক রাজন (চশমা), আঃ রশিদ হাওলাদার(বই), মো.মিজানুর রহমান মৃধা (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে রেজওয়ানা হিমেল (কলস), নাজমুনাহার শিরিন(হাঁস), শিরিন আক্তার মিনু(ফুটবল) প্রতিক বরাদ্দ পেয়েছেন। আগামী ২৯ মে এ উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়েছিলেন, তৃতীয় ধাপে চেয়াম্যান পদে ৫৭০ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬১৮ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪০০ জন; মোট ১৫৮৮ জন প্রার্থী মোনয়নপত্র দাখিল করেছেন। তবে বাছাই, আপিল শেষে এই সংখ্যা এদিক সেদিক হতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন