1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা- এমপি মহিব্বুর রহমান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা- এমপি মহিব্বুর রহমান - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা- এমপি মহিব্বুর রহমান

এস এম আলমগীর হোসেন, কলাপাড়া
  • প্রকাশিত : শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৭৬ বার পঠিত
Spread the love

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ

পটুয়াখালী-৪ সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো.মহিব্বুর রহমান এমপি বলেছেন, দূর্নীতিবাজ যেই হোক, সে রাজনৈতিক দলের নেতা হতে পারেনা। দূর্নীতিবাজ, দূর্নীতিবাজই। তাদেরকে ঘৃনা করতে হবে। শুক্রবার বেলা ১১ টার দিকে কলাপাড়ায় পৌর শহর ব্যাবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির সদস্যদের সাথে তাদের নিজস্ব কার্যালয়ে এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর স্বান্নিধ্য পাইনি। কিন্তু আমরা বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার একজন ক্ষুদ্রকর্মী হিসেবে খেদমত করার সুযোগ পেয়েছি। আসুন, বাঙ্গালী জাতীর শ্রেষ্ট সম্পদ, বাঙ্গালী জাতীর অশির্বাদ, বাঙ্গালী জাতীর অহংকার শেখ হাসিনাকে আমরা বাঁচিয়ে রাখি। আমাদের স্বার্থে ও দেশের স্বার্থে। আগামী জাতীয় নির্বাচনে নৌকা র্মাকায় ভোট দিয়ে তাকে আবারও প্রধানমন্ত্রী করার আহবান জানান তিনি।

এমপি মহিব বলেন, প্রায় ৫ বছর ক্ষমতায় আছি, কোন ব্যাবসায়ীর উপর আমার দলের কোন নেতাকর্মীকে চাঁদাবাজি করতে সুযোগ দেইনি। সালিশ বানিজ্য বন্ধ করতে পেরেছি। আমার কোন নেতাকর্মী দোকানে বাকি আনতে যায়নি।
আনুষ্ঠানের সভাপত্বি করেন কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সভাপতি মো.নাজমুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব তালুকদার, যুগ্ন সাধারন সস্পাদক অধ্যক্ষ মো.মঞ্জুরুল আলম, কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি মোঃ)আলী আহম্মেদ, নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.বাবুল মিয়া, কলাপাড়া প্রেসক্লাব সাধারণ সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু, কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ডা. শহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সিনিয়র সহ-সভাপতি বিল্লাল খান কাবুল।

এ সময় কলাপাড়া পৌর শহর ব্যাবসায়ী সমিতির সদস্য সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন