
লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে কৃষকদলের আয়োজনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ জানুয়ারি) দুপুর ১২টায় টঙ্গীবাড়ি উপজেলার হাসাইল বানারী ও পাঁচগাঁও ইউনিয়নের পাঁচগাঁও বালুর মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
হাসাইল বানারী ইউনিয়ন কৃষকদলের প্রস্তাবিত সভাপতি মোহাম্মদ আলী বেপারী সঞ্চালনায় পাঁচগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি দেলোয়ার হোসেন রাঢ়ীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ।
আব্দুস সালাম আজাদ, কৃষকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকের ন্যায্য অধিকার নিশ্চিত করা এবং কৃষিবান্ধব নীতি প্রণয়নের মাধ্যমেই দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।