
মোঃ ছালাহউদ্দিন,মনপুরা
ভোলার মনপুরায় নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে আঠারো মাস বয়সী এক শিশু মৃত্যুবরণ করে। বুধবার শেষ বিকেল ৬ টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে হান্নানের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত শিশুটি হলেন, ফারজানা আক্তার (১৮মাস)। উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বাসিন্দা দিনমজুর হান্নানের মেয়ে।
স্বজনরা জানান, পরিবারের সদস্যদের অগোচরে কোনো একসময় বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। পরে পরিবারের সদস্যরা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় শিশুটিকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মোঃ মনজুর মোরশেদ শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এই ব্যাপারে মনপুরা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ মনজুর মোরশেদ জানান, শিশুটিকে হাসপাতলে নিয়ে আসার আগে মৃত্যু হয়।