1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিউমার্কেটের আগুন নিয়ন্ত্রণে

দ্বীপকন্ঠ নিউজ ডেস্ক:
  • প্রকাশিত : শনিবার, ১৫ এপ্রিল, ২০২৩
  • ২৪৪ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

রাজধানীর নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে লাগা ভয়াবহ আগুন সকাল ৯টা ১০ মিনিটে নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন।

শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে নিউমার্কেটসংলগ্ন নিউ সুপার মার্কেটে আগুন লাগার তথ্য জানতে পারে ফায়ার সার্ভিস। এর পর একে একে ফায়ার সার্ভিসের ২৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ীরা অনেকেই কান্না করছেন। অনেকেই মালামাল বের করার চেষ্টাও করেন।

শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দেখা যায়, ফায়ার সার্ভিসের কয়েকজন সদস্য মুখে অক্সিজেন মাস্ক ও পিঠে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আগুনের মধ্যে গিয়েছিলেন।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ডিউটি অফিসার রাকিবুল হাসান জানান, আগুন নেভাতে গিয়ে ইতোমধ্যে আমাদের ফায়ার ফাইটার সাতজন আহত হয়েছেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে কারও নাম তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ওই কর্মকর্তা। এ রিপোর্ট লেখার সময়ও আগুনে পুড়ছিল ঢাকা নিউ সুপার মার্কেট। প্রচণ্ড ধোঁয়ায় আচ্ছন্ন চারপাশ। নিউ সুপার মার্কেটের আগুন নিয়ন্ত্রণে পাশে ঢাকা কলেজের পুকুর থেকে পানি নেওয়া হচ্ছে। ঈদের আগে মার্কেটে লাগা আগুনে নিঃস্ব হয়ে যাওয়ার আশঙ্কা ব্যবসায়ীদের। কান্নায় চারপাশ ভারি হয়ে উঠেছে।

-যুগান্তর

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন