1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ নগদ টাকা-মোটরবাইক উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ নগদ টাকা-মোটরবাইক উদ্ধার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

নৌবাহিনীর যৌথ অভিযানে মাদকসহ নগদ টাকা-মোটরবাইক উদ্ধার

জাহিদ দুলাল
  • প্রকাশিত : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১০৫ বার পঠিত
Spread the love

জাহিদ দুলাল

মাদক উদ্ধারে যৌথ অভিযান পরিচালনা করেছেন বাংলাদেশ নৌবাহিনী ভোলার লালমোহন উপজেলা কন্টিনজেন্টের সদস্যরা। শুক্রবার মধ্যরাতে নৌবাহিনীর একটি টিম অভিযান চালিয়ে চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানার এওয়াজপুর এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. লিটন মাঝি এবং মো. সিদ্দিক মোল্লাকে আটক করে।

শনিবার বেলা ১১ টায় লালমোহন উপজেলার রমাগঞ্জ স্কুল অ্যান্ড কলেজে অবস্থিত বাংলাদেশ নৌবাহিনীর লালমোহন কন্টিনজেন্টে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন লেফটেন্যান্ট কমান্ডার এম. ওমর ফারুক।
তিনি জানান, আটকের পর তাদের দেওয়া তথ্য অনুযায়ী তল্লাশী চালিয়ে ১ হাজার ৫৯৫ পিস ইয়াবা এবং ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়া অভিযানে মাদক ব্যবসায়ী ব্যবহারিত দুইটি মোবাইল ফোন, একটি মোটরবাইক এবং নগদ ৪৫ হাজার একশত টাকা উদ্ধার করা হয়। আটককৃত এই দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে শশীভূষণ থানায় একাধিক মামলা রয়েছে। আটককৃতদেরকে শশীভূষণ থানায় হস্তান্তর করা হবে বলেও জানান বাংলাদেশ নৌবাহিনীর এই কর্মকর্তা।

 

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন