1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে বিএনপি কর্মীকে বেধড়ক পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে বিএনপি কর্মীকে বেধড়ক পিটিয়ে জখম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে বিএনপি কর্মীকে বেধড়ক পিটিয়ে জখম

পটুয়াখালী প্রতিনিধি॥
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত
Spread the love

পটুয়াখালীর দুমকিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে ফুল দিতে না পারার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি কর্মী সৈয়দ জাকির হোসেন ওয়াসিমকে বেধড়ক পিটিয়ে জখম করেছে একটি চক্র। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে দুমকি এ কে মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী রা জানান, অনুষ্ঠানে শামিম গং ফুল নিয়ে প্রবেশ করলে আওয়ামী সংশ্লিষ্টতার কারণে আলতাফ হোসেন চৌধুরী ফুল গ্রহণে অসম্মতি জানান। এ ঘটনার জেরে চৌধুরীর সমর্থক স্থানীয় বিএনপিকর্মী ওয়াসিমকে দায়ী করা হয়। পরে অনুষ্ঠান শেষে জলিশা গ্রামের শামীম মীরা (৪০), রিয়াদ মীরা (৩০), রাফি হাওলাদার (৩১) ও মেহেদী মীরা (২৭) সহ কয়েকজন যুবক ওয়াসিমের ওপর হামলা চালায়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়।

স্থানীয়রা ওয়াসিমকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে। পরে তিনি দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ওয়াসিম অভিযোগ করে বলেন, হামলাকারীরা আগে আ.লীগের ঘনিষ্ঠ ছিল, এখন বিএনপির নাম ব্যবহার করে এলাকায় চাঁদাবাজি, জমি দখল ও লুটপাট চালিয়ে যাচ্ছে। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

দুমকি থানার ওসি মো. জাকির হোসেন অভিযোগের সত্যতা নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন