1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র দোয়া ও মিলাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র দোয়া ও মিলাদ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:১১ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালী দুমকিতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি’র দোয়া ও মিলাদ

পটুয়াখালী প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ২২৯ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও সুস্বাস্থ্য কামনায় পটুয়াখালীর দুমকিতে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) রাত ৮টায় বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি, দুমকি উপজেলা শাখা এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মো. মাকসুদ আহম্মেদ বায়েজীদ (পান্না)।

দোয়া ও মিলাদ মাহফিলে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলার সাবেক ছাত্রদল নেতা তৌফিক আলী খান কবির, দুমকি উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব মো. জসিম উদ্দিন হাওলাদার এবং সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব মো. মতিউর রহমান দিপু।

এ সময় পটুয়াখালী জেলা বিএনপি ও দুমকি উপজেলার বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক দলীয় নেতৃবৃন্দ, কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন। দোয়া ও মিলাদে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন