1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালী সেনানিবাস নাম করণের দাবীতে দুমকীতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালী সেনানিবাস নাম করণের দাবীতে দুমকীতে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পটুয়াখালী সেনানিবাস নাম করণের দাবীতে দুমকীতে মানববন্ধন

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ
  • প্রকাশিত : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১১৭ বার পঠিত
Spread the love

দুমকি(পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকির লেবুখালীতে অবস্থিত সেনানিবাসের নাম ‘পটুয়াখালী সেনানিবাস’ নামকরনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) বাদ জুমা পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন ও দুমকী উন্নয়ন ফোরামের আয়োজনে সেনানিবাস সংলগ্ন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কয়ারে (পাগলার মোরে) এ কর্মস‚চিতে সর্বস্তরের শতাধিক লোকজন অংশ গ্রহণ করে। উক্ত মানববন্ধনে পটুয়াখালী ওয়েল ফেয়ার ফাউন্ডেশনের সিনিয়র ভাইস-চেয়ারম্যান ও দুমকি উন্নয়ন

ফোরামের সভাপতি মোঃসিদ্দিকুর রহমান’র সঞ্চালনায় পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আননাহিয়ান, দুমকি উপজেলা বিএনপির অন্যতম সদস্য মতিউর রহমান দিপু, প্রেসক্লাব দুমকির সাধারণ সম্পাদক প্রকৌশলী কামাল হোসেন, দুমকি উপজেলা যুবদলের সদস্য সচিব সালাউদ্দিন রিপনশরিফ, ছাত্র দলের সদস্য সচিব সুমন শরিফ, জমি দfতা সদস্য প্রম‚খ বক্তব্য রাখেন।

 

এ সময় বক্তারা বলেন, গত ১০ মার্চ পতিত স্বৈরাচর শেখ হাসিনার নামে থাকা পটুয়াখালীর লেবুখালীতে অবস্থিত ক্যন্টনমেন্টের নতুন নাম করণ করা হয় ‘বরিশাল সেনানিবাস’। পটুয়াখালী সেনানিবাস’ না করে ‘বরিশাল সেনানিবাস’ করায় পটুয়াখালীর সচেতন নাগরিক, সিভিল সোসাইটি, সিনিয়র সিটিজেনস ও সর্বস্তরের মানুষ সরকারের এই সিদ্ধান্তে বিব্রত ও সংক্ষুব্ধ। আগামী এক সপ্তাহে মধ্যে নাম পরিবর্তন করে পটুয়াখালী সেনানিবাস না করলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন।
##

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন