1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে ইউসুফ হত্যার প্রধান আসামী বা‌য়ে‌জিত গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে ইউসুফ হত্যার প্রধান আসামী বা‌য়ে‌জিত গ্রেফতার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পটুয়াখালীতে ইউসুফ হত্যার প্রধান আসামী বা‌য়ে‌জিত গ্রেফতার

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী‌তে ‌নির্ধা‌রিত তা‌রি‌খে সা‌লিশী বৈঠ‌কে বসার আ‌গের রা‌তে নির্মমভা‌বে খুন হওয়া ব‌্যবসায়ী ইউসুফ মৃধার মূল হোতা বা‌য়ে‌জিত মাতবর‌( ২৩)কে গ্রেফতার ক‌রে‌ছে পি‌বিআই। গ্রেফতারক‌ৃত বা‌য়ে‌জিত শহর সংলগ্ন ১নং ব্রীজ এলাকার মা‌লেক মাতব‌রের ছে‌লে।

তথ‌্য প্রযু‌ক্তির সহায়তায় দীর্ঘ প্রায় সা‌ড়ে ৩বছর পর ঢাকার শ‌্যামপুর এলাকার এক‌টি ওয়াকশপ থে‌কে বা‌য়ে‌জিত‌কে গ্রেফতার ক‌রে পটুয়াখালীর পি‌বিআই পু‌লিশ সদস‌্য এসআই সুমন হালদার।
মঙ্গলবার বিকা‌লে তা‌কে আদাল‌তের মাধ‌্যমে পটুয়াখালী কারাগা‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে ব‌লে এসআই সুমন হালদার নি‌শ্চিত ক‌রেন। তি‌নি জানান, ইউসুফ হত‌্যা মামলায় এ পর্যন্ত মোট ৫জন আসামী‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে। মামলা‌টি এখনও তদন্ত চল‌ছে। পু‌রো তদন্ত শেষ হ‌লে বিস্তা‌রিত বলা যা‌বে।

পু‌লিশ সূত্র জানায়, জ‌মিজমা সংক্রান্ত বি‌রো‌ধের নিস্প‌ত্তির জন‌্য ২০২২সা‌লের ১৬ই এ‌প্রিল এক‌টি চূড়ান্ত শা‌লিসী বৈঠক হবার কথা ছিল। কিন্তু তার আ‌গের দিন রা‌তেই ইউসুফ মৃধা‌কে হত‌্যা করা হয়। এমন অ‌ভি‌যোগ নি‌য়ে ইউসু‌ফের স্ত্রী বা‌দি হ‌য়ে ১০জ‌নের নাম উ‌ল্লেখ ক‌রে মামলা ক‌রে‌ছিল। কিন্তু গ্রেফতারকৃত বা‌য়ে‌জিত মাতবর মামলার আসামীর তা‌লিকায় না থাক‌লেও ঘটনার পর থে‌কে সে এলাকা থে‌কে পা‌লি‌য়ে ছিল। এজাহার নামীয় গ্রেফতারকৃত চারজন আসামীর দেয়া তথ‌্য ও অনুসন্ধা‌নে বা‌য়ে‌জি‌তের নাম আসায় তা‌কে গ্রেফতার করা হ‌য়ে‌ছে।

প্রসঙ্গত, ২০২২সা‌লের ১৫ই এ‌প্রিল রাত ১০টার শহর সংলগ্ন ১নং ব্রী‌জের নিজ ব‌্যবসা প্রতিষ্ঠান ঔষ‌ধের ফা‌র্মেসী বন্ধ ক‌রে বাসার উ‌দ্দে‌শ্যে যাচ্ছিল। প‌থিম‌ধ্যে রাত আনুমা‌নিক সা‌ড়ে ১০টার দি‌কে মুগডাল ক্ষেতের মধ্যে তাকে কু‌পি‌য়ে রক্তাক্ত জখম ক‌রে পা‌লি‌য়ে যায় আসামীরা।
প‌রে রাত সা‌ড়ে ১১টার দি‌কে অ‌নেক খোজা খু‌জির পর প‌রিবা‌রের সদস‌্যরা রক্তাক্ত অবস্থায় ইউসুফ‌কে উদ্ধার ক‌রে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্ত্রী মোসাম্মদ নুরুন্নাহার বেগম বাদী হয়ে ১০ জনের নাম উ‌ল্লেখ ক‌রে এবং অজ্ঞাতনামা ৬/৭ জন আসামীর বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় এক‌টি হত‌্যা মামলা দা‌য়ের ক‌রেন। পরব‌র্তিতে মামলা‌টি তদন্ত কর‌তে পি‌বিআই‌কে হস্তান্তর ক‌রা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন