1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পটুয়াখালীতে টাকা আত্মসাৎ ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

আবদুল আলীম খান ,পটুয়াখালী 
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৩৪ বার পঠিত
Spread the love

আবদুল আলীম খান ,পটুয়াখালী

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলায় ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির লিমিটেড নামে একটি সমিতি খুলে সদস্যদের টাকা আত্মসাৎ এবং লোনের বিপরীতে গচ্ছিত ব্লাংক চেক ও স্ট্যাম্প দিয়ে মিথ্যা মামলা করে সমিতির সদস্যদের হয়রানি করার প্রতিবাদে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।
বৃহস্পতিবার ২১ সেপ্টেম্বর বেলা ১২ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচিতে বক্তব্য রাখেন নাজমা আক্তার, মোঃ জয়নাল সিকদার, মোঃ কাসেম, বাদল সিকদার, লিটন সিকদার হিরোন মৃধা ও জসিম আকন।
এসময় ভুক্তভোগী পরিবার সহ শতাধিক এলাকাবাসী উপস্থিত ছিলেন।  বক্তারা জানান, আল আমিনের হয়রানী শিকার হয়ে অনেক পরিবার সর্বশান্ত হয়েছে এবং অনেকে এলাকা ছাড়া হয়েছে। তারা আল আমিনের এ হয়রানী থেকে মুক্তি চান এবং তার দৃষ্টান্ত মূলক শাস্তি দাবী করেন। পরে জেলা প্রশাসক এর কাছে স্মারকলিপি প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন