1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সচেতনতামূলক ক্যাম্পেইন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সচেতনতামূলক ক্যাম্পেইন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পটুয়াখালীতে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সচেতনতামূলক ক্যাম্পেইন

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : শুক্রবার, ১ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

সারা দেশে যখন ডেঙ্গু জ্বর ভয়াবহভাবে ছড়িয়ে পড়ছে, তখন সাধারণ মানুষকে সচেতন করতে এগিয়ে এসেছে ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন। সোমবার (২৮ জুলাই) দিনব্যাপী সংগঠনটির উদ্যোগে পটুয়াখালী পৌর শহরের বিভিন্ন এলাকায় ডেঙ্গুবিরোধী প্রচারণা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রচারণার অংশ হিসেবে শহরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয় এবং পটুয়াখালী পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ে একটি সচেতনতামূলক সেশন আয়োজন করা হয়। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়।

সচেতনতামূলক সেশনে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জিয়াউর রহমান, পুলিশ লাইন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তরিকুল ইসলাম গাজী, এবং ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সদস্যরা।

এ সময়ে ডা. জিয়াউর রহমান বলেন, “ডেঙ্গু একটি ভাইরাসজনিত রোগ। এর বাহক এডিস মশা সাধারণত সকাল ও বিকেলে কামড়ায়। তাই দিনের বেলায়ও মশা থেকে সাবধান থাকতে হবে। নিজের বাসা ও আশপাশ পরিষ্কার রাখা, জমে থাকা পানি ফেলা এবং ফুলদানি বা কন্টেইনারে সপ্তাহে অন্তত একদিন পানি পরিবর্তন করলেই এডিস মশার বিস্তার রোধ করা সম্ভব।”

প্রধান শিক্ষক তরিকুল ইসলাম গাজী বলেন, “এই ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের মাঝে সচেতনতা বাড়ায়। ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনকে এমন মহৎ উদ্যোগের জন্য ধন্যবাদ জানাই।”

ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশনের সভাপতি আহম্মেদ কাওসার ইবু বলেন, “আমরা বিশ্বাস করি সচেতনতার মাধ্যমে অনেক বড় বিপদ প্রতিরোধ করা সম্ভব। তাই সমাজের প্রতিটি স্তরের মানুষকে সচেতন করতেই আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চাই, সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুক।”

উল্লেখ্য, ধূমকেতু ইয়ুথ ফাউন্ডেশন এর আগেও বিভিন্ন সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেছে, যার মধ্যে রয়েছে বৃক্ষরোপণ, প্লাস্টিকমুক্ত অভিযান, রক্তদান কর্মসূচি ইত্যাদি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন