1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে ভিটামিন এ ক্যাপসুল পাবে আড়াই লক্ষ শিশু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে ভিটামিন এ ক্যাপসুল পাবে আড়াই লক্ষ শিশু - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে ভিটামিন এ ক্যাপসুল পাবে আড়াই লক্ষ শিশু

আবদুল আলীম খান (আকাশ), পটুয়াখালী 
  • প্রকাশিত : রবিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২১৯ বার পঠিত
Spread the love

আবদুল আলীম খান (আকাশ), পটুয়াখালী 

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে সিভিল সার্জন ও জেলা তথ্য অফিসের আয়োজনে পটুয়াখালীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ ফেব্রুয়ারী) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন সিভিল সার্জন ডাঃ এস এম কবির হাসান জানান, জেলায় ১৮২৭ টি কেন্দ্রে আড়াই লক্ষ শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়েছে।
এ ক্যাম্পেইনে ৪ হাজার ৬শ জন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মী, এনজিও কর্মী, সিএইচসিপি, সুপারভাইজার এবং স্বেচ্ছাসেবক কাজ করবেন।
আগামীকাল সোমবার (২০ ফেব্রুয়ারী) সারাদেশে একযোগে দিনব্যাপী জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ৬ মাস থেকে ১১ মাস পর্যন্ত শিশুদের নীল রঙের ও ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত শিশুদের লাল রঙের ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
এসময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ বুপেন চন্দ্র মন্ডল, ড্রাগ সুপার মীর আঃ রাজ্জাকসহ পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন