1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পটুয়াখালীতে সেনাবাহিনীর সদস্য মা ছেলে কে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় মামলা দায়ের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পটুয়াখালীতে সেনাবাহিনীর সদস্য মা ছেলে কে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় মামলা দায়ের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পটুয়াখালীতে সেনাবাহিনীর সদস্য মা ছেলে কে পিটিয়ে জখমের অভিযোগ,থানায় মামলা দায়ের

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২২৫ বার পঠিত
Spread the love
পটুয়াখালী প্রতিনিধি 
 পটুয়াখালীর দুমকি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক সেনাবাহিনী সদস্য  ও তার মা কে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মিনারা বেগম (৫৫) দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধায়র দিকে দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের চরচরবাড়ী এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মীরা বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন— পুলিশের এস আই  সৈয়দ  দেলোয়ার হোসেন ৪০  বর্তমান পোষ্টিং পিবি আই নারায়ণগঞ্জ,পুলিশ কনস্টেবল বর্মান পোষ্টিং নিউমার্কেট থানা ঢাকায়  সৈয়দ  মোশারফ  হোসেন (৪৫) তার ভাই  সাহেব আলী (৬০) ও দুই ভাতিজা  হিরু  (৪০) ও হাসান   (৩৫)।
ভুক্তভোগী মিনারা বেগম অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন গৃহিণী এবং তার ছেলে জুয়েল রানা (২৮) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক। ঘটনার দিন অভিযুক্তরা তার বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা পুনরায় হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।   একপর্যায়ে তার ছেলে জুয়েল রানা মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে মা ও ছেলে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল সেনানিবাস সিএমএইস এ  হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে মিনারা বেগম সি এম এইস আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন