1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পবিপ্রবিতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম এ্যানিমেল হাজবেন্ড্রি শিক্ষার্থীদের

পটুয়াখালী প্রতিনিধি:
  • প্রকাশিত : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১৪৫ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি:

প্রাণিসম্পদ খাতের সমতা ও কম্বাইন্ড ডিগ্রির দাবিতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এ্যানিমেল হাজবেন্ড্রি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা একাডেমিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও প্রশাসনকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন।

মঙ্গলবার (১২ আগস্ট) নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে বরিশাল ক্যাম্পাসের নিউ একাডেমিক ভবনের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিক্ষোভ নিয়ে শিক্ষার্থীরা ডিন অফিসের সামনে এসে জড়ো হয়। প্রায় দুই সপ্তাহ আন্দোলনের পরেও প্রশাসনের পক্ষ থেকে আশানুরূপ কোন পদক্ষেপ না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আগামী ২৪ ঘন্টার মধ্যে সমাধানের রোডম্যাপ ঘোষণা না করলে একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়ার আগাম সতর্কবার্তা জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

এ বিষয়ে এ্যানিমেল হাজবেন্ড্রি লেভেল ৪ সেমিস্টার ১ এর শিক্ষার্থী আব্দুল্লাহ মোহাম্মদ সাইফুল্লাহ বলেন,”দীর্ঘদিন আমরা আন্দোলন করতেছি, আমরা কাঙ্ক্ষিত সমাধান পাইনি। ২৪ ঘণ্টার মধ্যে সমাধানের রোডম্যাপ ঘোষণা করতে হবে। প্রশাসন কার্যকরী পদক্ষেপে ব্যর্থ হলে আমরা প্রশাসনিক ও একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দিতে বাধ্য হবো।”

এ্যানিমেল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন প্রফেসর ড. খোন্দকার জাহাঙ্গীর আলম বলেন,“আমি ইতোমধ্যে ভিসি স্যারের সাথে কথা বলেছি। আজ বিকেল তিনটায় দুই ডিসিপ্লিনের(এএইচ ও ডিভিএম) শিক্ষকদের নিয়ে জরুরি মিটিং হবে। আশা করি আমরা শিক্ষার্থীদের অনুকূলে একটি কার্যকরী সিদ্ধান্তে আসতে পারবো।”

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন