1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবিতে দেয়াল ধ্বসে নির্মাণ শ্রমিকের মৃত্যু! - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবিতে দেয়াল ধ্বসে নির্মাণ শ্রমিকের মৃত্যু! - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পবিপ্রবিতে দেয়াল ধ্বসে নির্মাণ শ্রমিকের মৃত্যু!

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥
  • প্রকাশিত : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৫২ বার পঠিত
Spread the love

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি॥

 

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) হর্টিকালচার বিভাগে প্লাম্বিং কাজ করার সময় দেয়াল চাপা পড়ে রাফিউল্লা খান রাফি(২৮) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু ঘটেছে। গতকাল বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টায় এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটনা ঘটে ।

 

ক্যাম্পাস ও থানা পুলিশ সূত্র জানায়, বিশ্ববিদ্যালয়ের হর্টিকালচার বিভাগের দেয়াল কেটে স্যানিটারি পাইপ লাইনের সংস্কার কাজের সময় দেয়াল চাপা পড়ে নির্মাণ শ্রমিক রাফিউল্লা খান রাফি (২৮) আটকে যায়। খবর পেয়ে থানা পুলিশ ও পটুয়াখালী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দেয়াল সরিয়ে অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত নির্মাণ শ্রমিক রাফিউল্লহ খান রাফি বিশ্ববিদ্যালয়ের আমির ইঞ্জিনিয়ার্সের সাব কন্ট্রাক্টর বশির আকনের নিয়োজিত নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিল বলে জানাগেছে। সে (রাফি) অত্র বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর কর্মচারি আবদুল জব্বার খানের ছেলে এবং তার গ্রামের বাড়ি উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ মো: জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, হাসপাতাল থেকে লাশ থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত পদক্ষেপ নেয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন