1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি চেয়ারপার্সন এবং তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার তাঁর সুস্থতা, রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় জিয়া পরিষদ কর্মকর্তা ইউনিটের উদ্যোগে অদ্য ৩ ডিসেম্বর বুধবার আছর নামাজ বাদ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ।বিশেষ অতিথির বক্তব্যে প্রো- ভাইস চ্যান্সলর প্রফেসর ড.এস. এম হেমায়েত জাহান বলেন, দেশ আজ গভীর দু:খ ও সমবেদনায় আক্রান্ত।আমরা মহান রাব্বুল আলামিনের কাছে তার দ্রুত আরোগ্য কামনা করছি”। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন,”খালেদা জিয়া আজ প্রমান করেছেন তিনি শুধু একজন মায়ের নাম নন,তিনি পুরো জাতির অভিবাবক।তার অসুস্থতায় শুধু বিএনপি নয়, সারা দেশের সাধারণ জনগণ গভীর উদ্বেগ ও সমবেদনায় আক্রান্ত।দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় তিনি আজীবন সংগ্রাম করেছেন।তিনি বলেন,জাতীয় ঐক্য ধরে রাখতে খালেদা জিয়ার সুস্থতা অপরিহার্য”। দোয়া মোনাজাত পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের সিনিয়র পেশ ঈমাম হাফেজ মো:আবদুল কুদ্দুছ।উক্ত দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউট্যাব বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি প্রফেসর ড.মোহাম্মদ মামুন অর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও রেজিস্ট্রার প্রফেসর ড.মো: ইকতিয়ার উদ্দিন,সাংগঠনিক সম্পাদক ড. এবিএম সাইফুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি মো: আবুবকর সিদ্দিক,সাধারণ সম্পাদক কৃষিবিদ ড. হাচিব মোহাম্মদ তুষার,সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন নান্টু,জিয়া পরিষদের ড. আমিনুল ইসলাম টিটো,মাহফুজুর রহমান সবুজ, আরিফুর রহমান, ড. রাহাত মাহমুদ,খায়রুল বাসার মিয়া,মো: শাহজালাল,রিয়াজ কাঞ্চন শহীদ, সুইন আহমেদ, লোকমান হোসেন মিঠু,মাহমুদ আল জামান,মেহেদী হাসান,ছাএদল সভাপতি জাহিদুল ইসলাম রাতুল,সাধারণ সম্পাদক সোহেল রানা জনিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,শিক্ষক,কর্মকর্তা,শিক্ষার্থী ও

কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন