1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পবিপ্রবি'র ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে সেমিনার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পবিপ্রবি'র ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে সেমিনার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পবিপ্রবি’র ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে সেমিনার

পটুয়াখালী প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত
Spread the love

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়েরফিশারিজ অনুষদের ফিশারিজ টেকনোলজি বিভাগের উদ্যোগে “Development Noninvasive and Eco-friendly technology for seafood quality and safety fluorescence fingerprint coupled Chemometrics” শীর্ষক ওয়ার্কশপ অদ্য ২০ নভেম্বর বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয় টিএসসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।প্রফেসর ড.মো: মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এস এম হেমায়েত জাহান,ট্রেজারার প্রফেসর মো: আব্দুল লতিফ,ফিশারিজঅনুষদের ডিন (ভারপ্রাপ্ত)প্রফেসর ড.মো: লোকমান আলী, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের হিট প্রকল্পের সিনিয়র ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো: মনসুরুজ্জামান খান। প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড.কাজী রফিকুল ইসলাম বলেন,বিশ্ববিদ্যালয়ের গবেষণা প্রকল্প আরো সম্প্রসারণ করতে হবে।আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন সবসময় গবেষণা সুবিধা বৃদ্ধিতে অগ্রাধিকার দিচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে। তিনি শিক্ষকদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি গবেষণার দিকে মনোযোগী হবার আহ্বান জানান। -সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন হিট প্রজেক্টের পবিপ্রবি’র উপ-প্রকল্প পরিচালক প্রফেসর ড.মো: মিজানুর রহমান । উক্ত ওয়ার্কশপে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন,রেজিস্ট্রার,বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক,কর্মকর্তা,চাষীসহ শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন