1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পরকীয়ায় অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পরকীয়ায় অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পরকীয়ায় অভিযুক্ত ছাত্রদল নেতা শরীফ বেপারীকে অব্যাহতি

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ২ আগস্ট, ২০২৬
  • ১২৮ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগে আলোচিত লালমোহন উপজেলার চরউমেদ ইউনিয়ন (গজারিয়া) ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখা।

শুক্রবার (৩১ জুলাই) ভোলা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল্লাহ আল রাসেল এবং সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ রুবেলের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ভোলা জেলা শাখার সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে লালমোহন উপজেলার ৭নম্বর পশ্চিম চরউমেদ ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মো. শরীফ বেপারীকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি প্রদান করা হলো।

এর আগে ভোলার লালমোহনে শরীফ বেপারীর বিরুদ্ধে এক ব্যবসায়ীর স্ত্রীকে কেন্দ্র করে পরকীয়া ও অনৈতিক সম্পর্কের অভিযোগ ওঠে। এ নিয়ে সামাজিক যোগাযোগ মধ্যমে বেশ সরগরম ছিল বেশ কয়েকদিন।

এদিগে ভুক্তভোগী টুটুল কয়েক জায়গায় দাবি করেছেন,  ২০২৩ সালে বিয়ের পর থেকেই শরীফ বেপারীর সঙ্গে তার স্ত্রীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। নিয়মিত মোবাইল ফোন ও হোয়াটসঅ্যাপে যোগাযোগের মাধ্যমে তাদের সম্পর্ক গভীর হয়। প্রতিবাদ করলে শরীফ বেপারী তাকে ভয়ভীতি ও হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়।

এদিকে সাংবাদিকদের হাতে আসা কয়েকটি হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশটে শরীফ বেপারী নামে ব্যবহৃত একটি অ্যাকাউন্ট থেকে টুটুলের স্ত্রীকে ঘনিষ্ঠ সম্পর্কের ইঙ্গিতপূর্ণ বার্তা পাঠানোর বিষয়টি সামনে আসে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে লালমোহন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নিজাম উদ্দিন বাবু বলেন, অভিযোগের বিষয়ে সংগঠন তদন্ত করেই এই সিদ্ধান্তে উপনীত হয়েছে । এরই ধারাবাহিকতায় ভোলা জেলা ছাত্রদল শরীফ বেপারীকে আহ্বায়কের পদ থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্তে পৌঁছান ।

তবে উল্লেখ্য, শরীফ বেপারীর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

স্থানীয় রাজনৈতিক মহলে এই সাংগঠনিক সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। অনেকের মতে, অভিযোগের পর জেলা ছাত্রদলের এ পদক্ষেপ সংগঠনের শৃঙ্খলা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন