1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পশ্চিম চরউমেদ ইউপি নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পশ্চিম চরউমেদ ইউপি নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজি - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পশ্চিম চরউমেদ ইউপি নির্বাচনে জনগণের দোয়া ও সমর্থন চাইলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল ফরাজি

নুরুল আমিন, লালমোহন
  • প্রকাশিত : বুধবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৪ বার পঠিত
Spread the love

নুরুল আমিন, লালমোহন

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চর উমেদ ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা নিয়ে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন সৎ নিষ্ঠাবান ও মার্জিত আচরণের মানুষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক আনোয়ার হোসেন দুলাল ফরাজি। চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়ে তিনি গজারিয়া বাজারে ব্যবসায়ী ও জনগণের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। আসন্ন পশ্চিম চর উমেদ ইউপি নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে ভোটারদের সমর্থনে এগিয়ে রয়েছেন বলে জানান চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন দুলাল ফরাজি ও তার সমর্থকবৃন্দ। তিনি ১৩ ফেব্রুয়ারি সকালে লালমোহন নির্বাচন কমিশন অফিসে চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন জমা দিয়ে সন্ধ্যায় পশ্চিম চর উমেদ ইউনিয়নের মূলকেন্দ্র গজারিয়া বাজারে গণসংযোগ করেছেন। আনোয়ার হোসেন দুলাল ফরাজি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছা সেবক লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। তিনি পশ্চিম চর উমেদ ইউনিয়নের ৩নং ওয়ার্ড ফরাজি বাড়ির প্রবীণ আওয়ামী লীগ নেতা মৃত আঃ রশিদ ফরাজির ছেলে। দুলাল ফরাজি বলেন, দীর্ঘ ২১ বছর এ ইউনিয়নের নির্বাচন বন্ধ ছিল। এখন আবার নির্বাচন আসায় ভোটারদের মনে আনন্দ ও উৎসব মুখর আমেজ দেখা যায়। দীর্ঘ ২১ বছর ক্ষমতায় না থেকেও এলাকার মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ বিভিন্ন রাস্তাঘাট কালভার্ট এবং বিভিন্ন সামাজিক উন্নয়ন মূলক কাজে সামর্থ্য অনুযায়ী অংশগ্রহণ করেছি। আমার ইউনিয়নের ভোটারদের দাবি পূরণের লক্ষ্যে নির্বাচনে অংশগ্রহণ করেছি। তিনি আরো বলেন, সুখেদুখে আমি জনগণের সাথে ছিলাম। এখনো আছি। সেবা করার মানসিকতা থেকে আমি নির্বাচনে এসেছি। নির্বাচনে জয়ের ব্যপারে তিনি শতভাগ আশা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন