1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ২০১ পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ২০১ পরিবার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পাথরঘাটায় প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছে আরো ২০১ পরিবার

মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা
  • প্রকাশিত : সোমবার, ২০ মার্চ, ২০২৩
  • ৩০৮ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা

কেউ থাকতেন অন্যের বাড়িতে, কেউ থাকতেন আবার অন্যের জায়গায় ছাপড়া ঘর তুলে। এরকম দরিদ্র, অসহায়, ভূমিহীন,গৃহহীন ও ছিন্নমূল মানুষকে পুনর্বাসিত করে স্বাবলম্বী,আত্মনির্ভরশীল ও দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করতে প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার আশ্রয়ন প্রকল্পের আওতায় বরগুনার পাথরঘাটায় চতুর্থ পর্যায়ে ২০১ টি পরিবার মাথা গোজার ঠাঁই স্বপ্নের নীড় পাচ্ছে বুধবার (২২ মার্চ)।
 পাথরঘাটা উপজেলায় ৮৪২ জন তালিকাভুক্ত ভূমিহীন রয়েছে তাদের মধ্যে ১ম, ২য় ও ৩য় ধাপ ৩১২ জনকে ঘর প্রদান করা হয়েছে। আগামী বুধবার (২২শে মার্চ) ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করার পরই পাথরঘাটায় ২০১ জন স্বপ্নের নীড়ের চাবি পাবে হাতে । বাদুরতলা, হোগলাপাশা, পূর্ব হাতেমপুর (কাজী), মাছের খাল, মুন্সিরহাট এই পাঁচটি জায়গায় রয়েছে ২০১ পরিবারের জন্য নির্মিত ঘর। বাকি ৩২৯ ভূমিহীনদের জন্য ঘরের কাজ চলমান রয়েছে উপজেলা বিভিন্ন স্থানে ।
রবিবার (১৯ মার্চ ) রাতে পাথরঘাটা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুফল চন্দ্র গোলদার উপজেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে এ তথ্য প্রকাশ করেন।তিনি আরো বলেন, আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সঠিকভাবে ঘরের কাজ সম্পন্ন করেছি। প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনের পর ২০১ জনের হাতে ঘরের চাবি, ভূমির দলিল, সনদসহ সকল কাগজপত্র দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন