1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পাথরঘাটার নাচনাপাড়া বিএনপি'র আহ্বায়ক কমিটির ১৩ সদস্যের অনাস্থা প্রকাশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পাথরঘাটার নাচনাপাড়া বিএনপি'র আহ্বায়ক কমিটির ১৩ সদস্যের অনাস্থা প্রকাশ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পাথরঘাটার নাচনাপাড়া বিএনপি’র আহ্বায়ক কমিটির ১৩ সদস্যের অনাস্থা প্রকাশ

মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা
  • প্রকাশিত : মঙ্গলবার, ২ মে, ২০২৩
  • ২৪১ বার পঠিত
Spread the love

মাহমুদুর রহমান রনি ,পাথরঘাটা

বরগুনা পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়ন বিএনপি’র ১৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির মধ্য থেকে ১৩ জন সদস্য অনাস্থা প্রকাশ করেছে। গতকাল রবিবার (৩০ এপ্রিল ) সন্ধ্যায় নাচনাপাড়া বাজার সংলগ্ন মাঠে বসে ১৩ জন সদস্য অনাস্থা প্রকাশ করেন। ১০ জন উপস্থিত থেকে ও ৩ জন মোবাইল ফোনে বর্তমান আহ্বায়ক কমিটির প্রতি অনাস্থা প্রকাশ করে । গত ২৪ এপ্রিল নাচনাপাড়া ইউনিয়ন বিএনপি ওয়ার্ড বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা দিয়েছে । এই কমিটি ঘোষণা দেয়ার সময় ইউনিয়ন বিএনপির আহবায়ক ও সদস্য সচিব অন্য সদস্যদের সাথে আলাপ না করে ঘরোয়া কমিটি দেওয়ার অভিযোগ এই ১৩ সদস্য অনস্থা প্রকাশ করে । এ সময় কমিটির যুগ্ন আহ্বায়ক বাবু মিল্টন গয়ালি বলেন, ওয়ার্ড কমিটি অনুমোদন দেয়ার সময় আহ্বায়ক ও সদস্য সচিব অন্য সদস্যদের কোন মতামত না নিয়ে ঘরোয়া কমিটি ঘোষণা দিয়েছে। তাই এই কমিটির প্রতি আমিসহ ১৩ জন অনাস্থা প্রকাশ করেছি। অন্য সদস্যরা হলেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সরোয়ার বাচ্চু, আহবায়ক বাবুল খান,শাহ আলম খান, মঞ্জুরুল ইসলাম রিপন ,শাহ আলম, আলতাফ হোসেন ও সদস্য লুতফর রহমান, গাজী টিপু,জালাল খান, খলিলুর রহমান, কালাম শরীফ, সালমা জাহান বিউটি । এ ব্যাপারে আহবায়ক মহিউদ্দিন আহাম্মেদ পান্না বলেন, আমরা ওয়ার্ড পর্যায়ে কর্মীসভা করে আহ্বায়ক কমিটি ঘোষণা দিয়েছি । যারা অনস্থা প্রকাশ করেছে তারা ব্যক্তি বিশেষ রাজনীতি করে ,তারা সুযোগ সন্ধানী লোক। আমি সাংগঠনিকভাবে কমিটি ঘোষণা করেছি।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন