1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই : বিএমএসএফ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই : বিএমএসএফ - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই : বিএমএসএফ

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ১৬৩ বার পঠিত
Spread the love

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ

 

পেশার স্বার্থে সাংবাদিকদের ঐক্যবদ্ধের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর। অনৈক্য আর ষড়যন্ত্রের চোরাবালিতে পেশাটি আজ নানা ভাবে ক্ষতিগ্রস্ত হয়ে তলানিতে ঠেকেছে। রাক্ষুসে সাংবাদিকদের কারণে পেশাটি আশঙ্কাজনক ভাবে অরক্ষিত হয়ে উঠেছে। ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সাংবাদিকদের তালিকা প্রণয়ন, নীতিমালা প্রণয়ন, সুরক্ষা আইন প্রণয়নসহ ১৪ দফা দাবি আদায় করতে হবে।

এ সময় তিনি পেশার স্বার্থে সকল ভেদাভেদ ভুলে সারাদেশের সাংবাদিকসহ বিএমএসএফের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জোড়ালো আহবান জানান।

তিনি ১৫ জুলাই রাত ৮টায় বিএমএসএফের ১৩তম জন্মদিন এবং চৌদ্দ বছরে পদার্পন উপলক্ষে মিরপুর পল্লবীতে একটি রেষ্টুরেন্টের হলরুমে ঢাকা মহানগর উত্তর শাখা কমিটির আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেছেন।

ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের ট্রাস্টি বোর্ডের সদস্য এস এম জাকারিয়া সোহাগ, রফিকুল ইসলাম মিরপুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ড. তাওহীদ হাসান, শাখা কমিটির উপদেষ্টা ইব্রাহিম খলিল স্বপন, কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ খায়রুল আলম, সহ-সম্পাদক নুরুল হুদা বাবু।

অতিথি ছিলেন সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আলাউদ্দিন, কেন্দ্রীয় নেতা এস এম জীবন, ইসমাইল হোসেন পলাশ, মরিয়ম আক্তার মারিয়া, সুমন খান।

ঢাকা মহানগর উত্তর শাখার সাধারণ সম্পাদক শাহিনা আক্তার ও যুগ্ম-সম্পাদক সৈয়দ নুর ইসলাম জুয়েলের সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পবিত্র কোরআন তেলাওয়াত, জাতীয় সঙ্গীত এবং সাংগঠনিক সঙ্গীত চর্চার মধ্য দিয়ে উৎসবটি পালিত হয়। সভায় সংগঠনের সম্মানিত সকল সদস্য, শুভাকাঙ্ক্ষী, ১৪ দফা দাবি আন্দোলনের সমর্থক ও দেশবাসী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন জেলা উপজেলায় সদস্যরা নানা আয়োজনে দিবসটি উদযাপন করে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন