1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
পোষা সাপের ছোবলে মর্মান্তিক মৃত্যু সাপুড়িয়ার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news পোষা সাপের ছোবলে মর্মান্তিক মৃত্যু সাপুড়িয়ার - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

পোষা সাপের ছোবলে মর্মান্তিক মৃত্যু সাপুড়িয়ার

ইব্রাহীম আকতার আকাশ, ভোলা
  • প্রকাশিত : রবিবার, ৬ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার পঠিত
Spread the love

ইব্রাহীম আকতার আকাশ, ভোলা

যে সাপটিকে তিনি আদর-ভালোবাসায় পাঁচ বছর ধরে লালন-পালন করেছেন, খেলা দেখিয়ে জীবিকা চালিয়েছেন—শেষ পর্যন্ত সেই সাপের ছোবলেই মর্মান্তিক মৃত্যু হলো সাপুড়িয়া শাকিলের।

ভোলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাকিল (২৬) ছিলেন একজন অভিজ্ঞ সাপুড়িয়া। পরিবার জানায়, প্রায় পাঁচ বছর আগে একটি গোখরা সাপ ধরে এনে শাকিল সেটিকে পোষা শুরু করেন। সময়ের সঙ্গে সাপটি হয়ে ওঠে তার জীবনের অংশ। শাকিল নিয়মিতভাবে তা নিয়ে এলাকায় খেলাও দেখাতেন।

গতকাল শনিবার বিকেলে তালতলা বেড়িবাঁধ এলাকায় অন্যান্য দিনের মতো সাপ খেলা দেখাতে যান শাকিল। হঠাৎই সবার সামনে নিজের পোষা সাপটি তাঁর বাম পায়ের রানে ছোবল মারে। ছোবলের পর তিনি নিজেই বিষ নামানোর চেষ্টা করেন, কিন্তু সফল হননি।

পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে তাকে স্থানীয় লালু ওঝার কাছে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে বাড়ি পাঠানো হয়। কিন্তু কিছুক্ষণ পর শাকিলের শারীরিক অবস্থা দ্রুত অবনতি ঘটতে থাকে। পরে তাকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী হাসান বলেন, ‘সাপের বিষ শরীরজুড়ে ছড়িয়ে পড়েছিল। দ্রুত এন্টিভেনম দেওয়ার পরও আমরা তাঁকে বাঁচাতে পারিনি।’

রোববার (৬ জুলাই) ভোর ৪টায় চিকিৎসাধীন অবস্থায় শাকিল মারা যান।

স্থানীয়রা শোক প্রকাশ করে বলেন, ‘যে সাপটিকে সন্তানতুল্য ভালোবেসে পোষেন শাকিল, সেই সাপই আজ কেড়ে নিল তার প্রাণ। এটি আমাদের জন্য গভীর দুঃখ ও সতর্কতার বার্তা।’

বিশেষজ্ঞরা বলছেন, সাপের ছোবলে আক্রান্ত হলে দ্রুত আধুনিক চিকিৎসার আওতায় যাওয়াই সবচেয়ে কার্যকরী ব্যবস্থা। স্থানীয় ওঝার চিকিৎসায় সময় নষ্ট করলে তা প্রাণঘাতী হয়ে উঠতে পারে। শাকিলের মৃত্যু তাই কেবল একটি দুর্ঘটনা নয়, এটি একটি শিক্ষা—সচেতনতা আর আধুনিক চিকিৎসা জীবন রক্ষা করতে পারে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন