1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে- এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন লালমোহনের হা-মীম রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ মনপুরা মনোয়ারা বেগম মহিলা কলেজে সবক ও দোয়া- মিলাদ অনুষ্ঠিত। মনপুরায় জাল পাতা নিয়ে সংঘর্ষ, ১০ জেলে আহত কলাপাড়ায় বন্দোবস্ত পাওয়া জমিজমার দখল ঠেকাতে ভূমিহীনসহ স্থানীয়দের মানববন্ধন লালমোহনে বিদ্যুৎস্পৃষ্টে নির্মাণ শ্রমিক নিহত কালাইয়া বিএনপির সাবেক সভাপতির বিরুদ্ধে জমি দখল ও বসতবাড়িতে হামলার অভিযোগ জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র গেলন যুবদল সম্পাদক এমপি নয়ন তজুমদ্দিনে অস্ত্রসহ তিনজনকে আটক লালমোহনে জমি নিয়ে বিরোধে হামলার অভিযোগ, আহত ১ বাউফলে প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদ্রাসা শিক্ষা উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে- এমপি শাওন

মাহমুদ লিটন
  • প্রকাশিত : বুধবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৪৭ বার পঠিত
Spread the love

মাহমুদ লিটন

ভোলা -৩ আসনের সংসদ সদস্য দ্বীপবন্ধু আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রীর দ্বারাই সম্ভব দেশকে উন্নয়নের মাধ্যমে বিশ্বের দরবারে রোল মডেল হিসেবে পৌছে দিয়েছেন । তার দ্বারাই সম্ভব দেশে প্রতি উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরী করে ইসলামের প্রচারকে প্রান্তিক পর্যায়ে পৌছে দেয়া। স্বাধীনতার পরে বঙ্গবন্ধু দেশের মদ ও জুয়ার লাইসেন্স বাতিল করেছিল।তার পরবর্তি সরকার এসে দেশে মদ ও জুয়ার লাইসেন্স দিয়েছে। বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসুরী হিসেবে তারই যোগ্য কন্যা আজ ইসলাম প্রচারে বিশেষ ভুমিকা পালন করছে। মাদ্রাসা শিক্ষার উন্নয়ন করছে, কওমী শিক্ষাকে সনদ দেয়ার মাধ্যমে স্বীকৃত দিয়েছে। মঙ্গলবার সকাল ১১ টায় লালমোহন উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে, উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক  কেন্দ্রে লালমোহনে  উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে এসব কথা বলেন ভোলা – ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মডেল মসজিদের ইমাম মোঃ নাইমুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সুপার ভাইজার মোঃ আল মামুন, আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী কওমী মাদ্রাসার মুহতামীম মাওঃ আবুল কাশেম,  ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ মোশারফ হোসেন,উত্তর বাজার জামে মসজিদ ইমাম মাওঃ মোঃ হোসেন, লালমোহন ইমাম সমিতির সভাপতি মাওঃ মোঃ শাহেআলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ফকরুল আলম হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ নেতা প্রভাষক দিদারুল ইসলাম অরুন,কালমা ইউপি চেয়ারম্যান আকতার হোসেন হাওলাদার ,লালমোহন ইউপি চেয়ারম্যান মোঃ শাজাহান মিয়া প্রমুখ ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন