1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে-এমপি শাওন - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করতে হবে-এমপি শাওন

রফিক সাদী
  • প্রকাশিত : শুক্রবার, ১৬ জুন, ২০২৩
  • ২৯৯ বার পঠিত
Spread the love

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগীতায় ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি (সিপিপি) ভোলার তজুমদ্দিন উপজেলা কর্তৃক আয়োজিত ঘূর্ণিঝড় বিষয়ক মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জুন ) বিকেল ৩ টায় তজুমদ্দিন সরকারি কলেজ  মাঠে এই মহড়া অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি বক্তব্যে ভোলা-৩ আসনের সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার হাত ধরেই আমরা দুর্যোগে সক্ষমতা অর্জন করেছি। দুর্যোগে সহনীয় স্থাপনা ও প্রকল্পের মাধ্যমে উপকূল বাসীকে নিরাপদ রাখার চেষ্টা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপকূল জুড়ে প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলায় জনসচেতনতা বৃদ্ধি করতে সিপিপির সদস্যদের ভূমিকা প্রসংশনীয়। এবং অধিকাংশ এলাকায় দূর্যোগ পরবর্তী উদ্ধার কার্যক্রমে সিপিপি সদস্যদের মাঠে দেখা যায়।

উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে ও সিপিপি উপজেলা টিম লিডার টুটুল তালুকদার এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সিপিপি কর্মকর্তা মুজাহিরুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,সাংগঠনিক সম্পাদক শহিদুল্লাহ কিরন, উপজেলা যুবলীগের সভাপতি মেহেদী হাসান মিশু, শম্ভুপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন