1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে আনায় লালমোহনে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে আনায় লালমোহনে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে আনায় লালমোহনে মাদ্রাসা ছাত্রীর আত্মহত্যা

দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
  • প্রকাশিত : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ২৭৯ বার পঠিত
Spread the love
দ্বীপকন্ঠ নিউজ ডেস্কঃ
ভোলার লালমোহনে বিয়ের ৯দিনের মাথায় সহপাঠি প্রেমিকের সাথে পালিযে যায় এক মাদ্রাসা ছাত্রী। পরে ওই প্রেমিকের কাছ থেকে ফিরিয়ে আনায় মোসা. নুপুর বেগম নামে দশম শ্রেণির ওই শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের কুমারখালী গ্রামের সেলিম বেপারীর মেয়ে নুপুর বেগম বাবার বাড়িতে বসে আত্মহত্যা করে।
স্থানীয় সূত্র জানায়, নুপুর স্থানীয় মাদ্রাসার ১০ম শ্রেণীর ছাত্রী ছিল। গত ১০ জানুয়ারী তার পরিবার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের প্যারীমোহন গ্রামের এক মাদ্রাসা শিক্ষকের কাছে নুপুরকে বিয়ে দেন। তবে নুপুরের সাথে তার নিজ ক্লাসের শান্ত নামে এক সহপাঠির প্রেমের সম্পর্ক ছিল। এই কারণে নুপুর ১৬ জানুয়ারী স্বামীর বাড়ি থেকে শান্তর সাথে ঢাকা পালিয়ে যায়। খবর পেয়ে নুপুরের পরিবার ঢাকা থেকে মেয়েকে উদ্ধার করে রবিবার সকালে বাড়িতে নিয়ে আসে। বাড়িতে আনার পর সকলে বুজিয়ে চাচা বেল্লালের ঘরে নিয়ে চাচীর কাছে রাখে নুপুরকে। সকাল সাড়ে ৮টার দিকে চাচীর ঘরেই সকলের অগোচরে পেছনের রুমে গিয়ে আড়ার সঙ্গে নিজের ওড়না দিয়ে গলায় ফাঁস দেয় নুপুর। কিছু সময় পর ঘরে ঢুকে তাকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখে চিৎকার দেন তার মা। চিৎকার শুনে পরিবারের অন্যান্য সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে গিয়ে সেখান থেকে নুপুরকে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্দেশ্যে রওয়ানা দেন। তবে পথিমধ্যেই মারা যায় নুপুর বেগম।
এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ওই টিমের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন