1. admin@dipkanthonews24.com : admin :
  2. sajidahmed848000@gmail.com : Sahol Ahmed : Sahol Ahmed
প্লট দুর্নীতির মামলায় খালাস পেলেন সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news প্লট দুর্নীতির মামলায় খালাস পেলেন সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম - দ্বীপকন্ঠ নিউজ || Dipkantho news
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
মোতাহার নগর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শাহজাহাদা, সদস্য সচিব বাচ্চু মাতাব্বর তালাকের পরও হুমকি, আত্মগোপনে নারী বিএনপি নেতার বিরুদ্ধে আটকে রেখে নির্যাতনের অভিযোগ লালমোহনে মাসিক সমন্বয় ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কলাপাড়ায় কিশোরীকে যৌন নিপীড়নের অভিযোগে মামলার প্রধান আসামি কবিরাজ গ্রেপ্তার লালমোহনে সরকারি টেকনিক্যাল কলেজসহ দুই প্রতিষ্ঠানের কেউ পাস করেনি তজুমদ্দিনের একমাত্র জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থী রিতুর স্বপ্ন বিসিএস প্রশাসন ক্যাডার বোরহানউদ্দিন বড়মানিকায় মেম্বার প্রার্থী হতে আলোচনায় সাংবাদিক কবির হোসেন লালমোহনে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার লালমোহনে দৈনিক বাংলাদেশ বাণী পত্রিকার ২য় প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সকলের সহায়তায় ডান পা পচন ধরা আশরাফুল বাঁচতে চায়

প্লট দুর্নীতির মামলায় খালাস পেলেন সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 
  • প্রকাশিত : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪
  • ২০৬ বার পঠিত
Spread the love

এইচ এম এরশাদ, বোরহানউদ্দিন 

রাজউকে জাল হলফনামা দিয়ে প্লট নেয়ার অভিযোগে দায়ের করা মামলায় খালাস পেয়েছেন বিএনপি’র জাতীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য ও ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান)আসনের সাবেক সংসদ সদস্য মো.হাফিজ ইব্রাহীম।

রোববার (১ ডিসেম্বর) দুপুরের দিকে সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ না হওয়ায় তাকে খালাস দেন ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। ২০১৭ সালের ১৩ মার্চ রাজধানীর মতিঝিল থানায় দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে এ মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, হাফিজ ইব্রাহীম ২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত সংসদ সদস্য থাকাকালে রাজউকে মিথ্যা হলফনামা দিয়ে ঢাকার বনানী আবাসিক এলাকায় পাঁচ কাঠার একটি সরকারি প্লট নেন। পরবর্তী সময়ে রাজউক তার নামে ওই প্লটের একটি লিজ দলিল সম্পাদন করে দেয়। কিন্তু দুদকের অনুসন্ধানে দেখা যায়, হাফিজ ইব্রাহীম তার নিজ নামে গুলশানে চার ও তিন কাঠা জমি ক্রয় করে সাত কাঠা জমির মালিক হন। ওই জমি থাকার পরও তিনি মিথ্যা তথ্য দিয়ে রাজউকের প্লট গ্রহণ করেন বলে মামলায় উল্ল্যেখ্য করা হয়।

Please Share This Post in Your Social Media

আরো পড়ুন